× Banner
সর্বশেষ
আজ ১৭ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১৭ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশের এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করল ইইউ ও জি-৭৭ জাতিসংঘে অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

খোকন কারামুক্ত হয়ে খালেদাকে ফুল দিলেন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: বেগম খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সদ্য কারামুক্ত ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। সোমবার রাত ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে যান খোকন।

এ সময় আনিসুর রহমান তালুকদার খোকন বিএনপি চেয়ারপারসনকে ধন্যবাদ জানান। খোকনের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

প্রসঙ্গত, রোববার সন্ধ্যায় ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান আনিসুর রহমান তালুকদার খোকন। এর আগে গত বছরের ৭ মার্চ ঢাকার ধানমণ্ডি এলাকার নিজ বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আনিসুর রহমান তালুকদার খোকনকে আটক করে নিয়ে যায় বলে পরিবারের সদস্যরা অভিযোগ করে আসছিলেন। তারপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

তিন মাসের বেশি সময় ধরে ‘নিখোঁজ’ থাকার পর গত ১৫ জুন ফরিদপুর থেকে আনিসুর রহমান তালুকদার খোকনকে পেট্রোলবোমা ও ককটেলসহ আটক করার দাবি করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।


এ ক্যটাগরির আরো খবর..