× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

সোনালী ব্যাংক মাগুরা শাখার এজিএম এর বিদায় সংর্বধনা

admin
হালনাগাদ: সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬

মাগুরা প্রতিনিধি : শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন সোনালী ব্যাংক মাগুরা শাখার বিদায়ী এজিএম মো: শরিফুল ইসলাম । রবিবার সন্ধ্যায় উৎসব চাইনিজ রেস্টুরেন্টে সোনালী ব্যাংক মাগুরা শাখার সম্মিলিত গ্রাহকবৃন্দ এ বিদায় সংর্বধনার আয়োজন করে ।বিদায় সংর্বধনার অনুষ্ঠানে মাগুরা সরকারি হোসেন শহিদ সোহরাওয়াদি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আবু সাঈদ  সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক ঝিনাইদহের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: হাসিম উদ্দিন ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী এজিএম মো: শরিফুল ইসলাম , সাবেক অধ্যক্ষ কৃষ্ণপদ রায় , প্রভাষক শফিউ্ল্লাহ , এ্যাড. শংকর কুমার রায় , এ্যাড ওয়াসিকুর রহমান কল্লোল , মো: মিরন হোসেন প্রমুখ ।

বক্তারা বলেন , বিদায়ী এজিএম মো: শরিফুল ইসলামের মাগুরার গ্রাহকদের অত্যন্ত কাছের মানুষ ছিলেন । তার সার্বিক সেবার কারণে সোনালী ব্যাংকের গ্রাহকরা কৃতজ্ঞ গ্রাহকরা মাগুরা সোনালী ব্যাংককে এজিএম অফিস করার দাবি জানান । শেষে বিদায়ী অতিথি ও প্রধান অতিথিকে উপহার সামগ্রী প্রদান করেন গ্রাহকরা । অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক , ব্যবসায়ী ,সুধীজন সাংবাদিক উপস্থিত ছিলেন ।


এ ক্যটাগরির আরো খবর..