× Banner
সর্বশেষ
নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা বিতর্কে বিএনপির মনোনীত নারী প্রার্থী মতুয়া সুবর্ণা ঠাকুর মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আইবিসিসিআই-এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের মতবিনিময়মূলক অধিবেশন

যশোরে ১২ জনের মৃত্যু, করোনা নতুন শনাক্ত ১৪২

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার, যশোর : যশোরে গত ২৪ ঘন্টায় ৫৩৭জনের নমুনা পরীক্ষা করে ১৪২জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা ও উপসর্গ নিয়ে হাসপাতালে ১২জন। এর মধ্যে করোনায়৭জন ও উপসর্গ নিয়ে আরও ৫জন মারা গেছেন। আজ শনাক্তের হার প্রায় ২৭শতাংশ। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১৬৪জন। শনাক্তের এ উর্ধ্বগতি রুখতে লকডাউন কার্যকরের কাজ করছে জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বিভাগ। কিন্তু আজও সাধারণ মানুষের বেপরোয়া চলাফেরার করতে দেখা গেছে। এদিকে গ্রাম অঞ্চলে সংক্রমণ ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে বলে  জানিয়েছেন সিভিল সার্জন।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, জুন মাসের প্রথম থেকে সংক্রমণের হার বাড়ছে। এটির যে উর্দ্ধমুখি ছিল সেটি কমছে না। ধারণা করা হচ্ছে এটি গ্রাম পর্যায়ে ছড়িয়েছে। যার কারণে বিধিনিষেধেও সংক্রমণ কমানো সম্ভব হচ্ছেনা। আশা করা হচ্ছে সপ্তাহ দুয়েকের মধ্যে সংক্রমণের হার কমিয়ে আনতে সক্ষম হবো।


এ ক্যটাগরির আরো খবর..