× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ১৬ বছর বয়সী বায়োজিদের বিরুদ্ধে

Dutta
হালনাগাদ: বুধবার, ৩০ জুন, ২০২১
হাফেজের ধর্ষণে অন্তঃসত্ত্বা

সাতক্ষীরায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ১৬ বছর বয়সী বায়োজিদ হোসেন নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (৩০ জুন) দুপুরে সদর উপজেলার বালিথা এল্লারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ওই শিশুর বাবা বাদী অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে সকালে থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রতিবেশী কিশোর বায়োজিদ প্রায়ই ওই কন্যা শিশুর বাড়িতে যাতায়াত করতো এবং তার সঙ্গে খেলাধুলা করতো। শিশুটির বাবা রাজমিস্ত্রির কাজ করায় তিনি প্রতিদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে কাজে যান। মঙ্গলবার (২৯ জুন) দুপুর দেড়টার দিকে শিশুটির মা সংসারের কাজে ব্যস্ত থাকার সুবাদে কিশোর বায়োজিদ শিশুটি বাড়ির পাশে খেলা করার সময় তাকে টাকা ও খাবার কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে বালিথা এল্লারচর কবরস্থানের বাগানে নিয়ে তার মুখ চেপে ধরে জোর ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এলে বায়োজিদ পালিয়ে যায়। এ ঘটনায় ওই কিশোরের বিরুদ্ধে সকালে মামলা দায়েরের পর পুলিশ দুপুরে তাকে গ্রেপ্তার করে।

এদিকে, নির্যাতিতা ওই শিশুটি বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়া হুসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত শিশুকে সাতক্ষীরা শিশু আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তাকে মামলার তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) যশোরে আটক রাখার আদেশ দেন। সে মোতাবেক তাকে শিশু উন্নয়ন কেন্দ্র যশোরে পাঠানো হয়েছে।

 


এ ক্যটাগরির আরো খবর..