× Banner
সর্বশেষ
অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার ঋণ চাইলেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে আগ্রহ প্রকাশ যুক্তরাজ্য তেকসাস’র কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি যুবরাজ, সাধারণ সম্পাদক বুশরা মধুখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী র‍্যালি, অংশ নিলো সর্বস্তরের মানুষ বাণিজ্যমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত এর বৈঠক ভূমি অধিগ্রহণে স্বচ্ছতা নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর -ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে ডব্লিউএফপি’র প্রতিনিধি দলের সাক্ষাৎ ঐতিহ্য রক্ষায় সাংগ্রাই উৎসবের ভূমিকা অপরিসীম-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বার কাউন্সিলে নির্বাচন করতে ব্যারিস্টার সুমনের হাইকোর্টে রিট এসএমই ফাউন্ডেশনের সহায়তায় উৎপাদন খাত ও নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেবে ব্র্যাক ব্যাংক

স্পেনে বসের পুরুষাঙ্গ কেটেদিলেন বাংলাদেশি তরুণী

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

বাংলাদেশের অনেক নারী বিভিন্ন দেশে কাজ করেন। সেসব দেশে বিভিন্ন ভাবে তাদের ওপরে অত্যাচারের কথাও আমরা জানি। কিন্তু সেইসব অত্যাচারের প্রতিবাদ করেন নির্যাতিতা নারীরা সেসব ঘটনা আমরা তেমন জানি না বা শুনতে পাই না। কিন্তু এবার ঘটলো তেমনি ঘটনা। ধর্ষণ করায় বসের পুরুষাঙ্গ কেটে দিলেন এই বাংলাদেশি তরুণী।

ঘটনাটি ঘটেছে স্পেনের বার্সেলোনা সংলগ্ন সাঁ অ্যান্ড্রু দে লা বার্সা এলাকায়। নির্যাতিতা তরুণী জানান, দীর্ঘ দিন ধরেই অত্যাচার চলতো। চাকরি ছাঁটাইয়ের হুমকি দিয়ে তরুণীকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। অবশেষে রুখে দাঁড়ালেন তিনি। আত্মরক্ষায় ছুরি দিয়ে বসের পুরুষাঙ্গ কেটে ফেললেন ওই নারী।

নির্যাতিতা ওই বাংলাদেশি তরুণী। কর্মসূত্রে কয়েক বছর ধরে স্পেনে রয়েছেন। জানা গেছে, মঙ্গলবার ভোর রাতের দিকে পানশালার মধ্যেই তরুণীর উপর চড়াও হয় ওই ব্যক্তি।

আত্মরক্ষায় একটি ছুরি দিয়ে বসের পুরুষাঙ্গ কেটে ফেলেন তিনি। পরে আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে নিজেই পুলিশের কাছে পুরো ঘটনা খুলে বলেন ওই তরুণী।


এ ক্যটাগরির আরো খবর..