× Banner
সর্বশেষ
আজ ৯ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (৯ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জীবনী পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মাদক পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু মাদক ও অবৈধ পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন -শিক্ষামন্ত্রী নওগাঁর পতিসরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

ফের জ্বর খালেদা জিয়ার, করোনামুক্ত হওয়ার পর থেকে চলছে নানা জটিলতা

Dutta
হালনাগাদ: সোমবার, ১৪ জুন, ২০২১

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফের জ্বরে আক্রান্ত হয়েছেন।

রোববার (১৩ জুন) তার জ্বর আসে বলে জানিয়েছেন হাসপাতালটির একজন চিকিৎসক।

বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানান, রোববার সকাল থেকে ম্যাডামের শরীরের তাপমাত্রা বৃদ্ধি ছিল। কিন্তু বিকেল থেকে তাপমাত্রা ১০০ ডিগ্রির মধ্যে ওঠানামা করে। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তার কিছু পরীক্ষা ও নতুন ওষুধ দিয়েছেন।

গত ২৭ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। ৬ দিন পর ৩ মে শ্বাসকষ্ট অনুভব করলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। ১০ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে। মেডিকেল বোর্ডের নেতৃত্বে রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদার।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় খালেদা জিয়া করোনায় আক্রান্ত হন। এর পর ৯ মে তিনি করোনামুক্ত হলেও দেখা দেয় শারীরিক নানা জটিলতা।


এ ক্যটাগরির আরো খবর..