× Banner
সর্বশেষ
ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়: দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি আজ ১৯ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু

ফরিদপুরের সালথায় ৩০ টি বসতঘর ভাংচুর করেছে প্রতিপক্ষের লোকজন

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

সালথা প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক পক্ষের ৩০টি বসতঘর ভাংচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার যদুনন্দী ইউনিয়নের উথুলী ও দশ আনী খারদিয়া গ্রামে এ হামলা ও ভাংচুরের ঘটনার ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, খারদিয়া-উথুলী গ্রামের গ্রাম্য মাতব্বার রফিক মোল্যা, ইসমাইল চকিদার ও ইউনুছ মোল্যা গংরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর মিয়ার কয়েকজন সমর্থককে তাদের দলে মেশানোর জন্য চাপ প্রয়োগ করে। তারা প্রতিপক্ষের দলে না মেশায় রফিক মোল্যা, ইসমাইল চকিদার ও ইউনুছ মোল্যার  নেতৃত্বে শতাধিক লোকজন আলমগীর মিয়ার সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ৩০টি বসতঘর ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায় বলে স্থানীয়দের অভিযোগ।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসিকুজ্জামান বলেন, ভাংচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়স্ত্রণে আনে। এলাকার পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এঘটনায় দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..