× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

admin
হালনাগাদ: রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আজ রবিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে। এ বছর চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা দাঁড়াবে প্রায় ১০ কোটির বেশি।

এর আগে গত ২ জানুয়ারি ভোটার তালিকার খসড়া প্রকাশ করে ইসি। পরে ওই ভোটার তালিকার বিষয়ে ভোটারদের দাবি-আপত্তি নিষ্পত্তি করা হয়।

নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, আজ রবিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

ইসি সূত্রে জানা গেছে, বাংলাদেশে নারী ভোটার বাড়াতে নানা উদ্যোগের পরও নতুন ভোটার তালিকায় পুরুষ ভোটারের সংখ্যাই বেশি। সব জেলা, উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে ২০১৫ সালে নিবন্ধিত প্রায় ৪৪ লাখ নতুন ভোটারের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে।

এতে ৪৩ লাখ ৬৮ হাজার ৪৭ জন নতুন নাগরিক অন্তর্ভুক্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ ২২ লাখ ৯৭ হাজার ৮৯৫ জন এবং নারী ২০ লাখ ৭০ হাজার ১৫২ জন। এ হিসাবে পুরুষ ভোটার ৫৩ শতাংশ ও নারী ভোটার ৪৭ শতাংশ, অর্থাৎ নতুন ভোটারদের মধ্যে পুরুষের চেয়ে নারী ৬ শতাংশ কম।

বিদ্যমান তালিকায় ভোটার রয়েছেন ৯ কোটি ৬২ লাখ ২৬ হাজার ৫৪২ জন। আর হালনাগাদে ভোটার হয়েছেন ৪৩ লাখ ৬৮ হাজার ৪৭ জন। সব মিলে খসড়া অনুযায়ী নতুনে বছরে ভোটার সংখ্যা দাঁড়াচ্ছে ১০ কোটি ৫ লাখ ৯৪ হাজার ৫৮৯ জনে।

চূড়ান্ত তালিকায় এই সংখ্যা কিছুটা কম বেশি হতে পারে। ২০১৩ ও ২০১৪ সালের হালনাগাদে ৪৬ লাখ ৯৫ হাজার ৬৫০ জন নতুন ভোটার পাওয়া গেছে। এর মধ্যে পুরুষ ২৬ লাখ ২৯ হাজার ৫০৬ জন আর নারী ২০ লাখ ৬৬ হাজার ১৪৪ জন।

এতে পুরুষ ভোটার ৫৬ শতাংশ ও নারী ভোটার ৪৪ শতাংশ ছিল। পুরুষ-নারীর অনুপাতের ব্যবধান ছিল ১২ শতাংশ। তবে প্রয়োজনীয় সংশোধন শেষে বর্তমানে ৯ কোটি ৬২ লাখ ভোটারের যে তালিকা রয়েছে তাতে পুরুষ ৫০ দশমিক ৩৭ শতাংশ ও নারী ৪৯ দশমিক ৬৩ শতাংশ।


এ ক্যটাগরির আরো খবর..