× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

সংকট নতুন নেতৃত্ব ,দক্ষতা ও যোগ্যতা বিকাশের সুযোগ সৃষ্টি করে -আইসিটি প্রতিমন্ত্রী

Dutta
হালনাগাদ: সোমবার, ১৭ মে, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Junaid-Ahmed-Palak-1.jpg

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন গত ১২ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ রূপকল্প সঠিকভাবে
বাস্তবায়িত হওয়ার কারণে ভিন্ন পরিস্থিতিতে ঈদুল ফিতর যার যার ঘরে উদযাপন করলেও দূর থেকেও আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব  এমনকি দেশের বাইরেও
পরিচিতজনদের সাথে আনন্দ ভাগাভাগি করা সম্ভব হয়েছে।

প্রতিমন্ত্রী আজ অনলাইন প্লাটফর্মে আইসিটি বিভাগ কর্তৃক  আয়োজিত বিভাগ এবং এর অধীন বিভিন্ন দপ্তর ,সংস্থার কর্মকর্তা কর্মচারীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।

জনাব পলক বলেন ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানো কারণেই করোনা মহামারীতে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে প্রাণবন্ত ও আনন্দ উপভোগ করা
সম্ভব হয়েছে। তা নাহলে অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ,প্রশাসন, বাণিজ্যিক কার্যক্রমসহ জীবনে  স্থবিরতা নেমে আসত বলে তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী বলেন  সংকট নতুন নেতৃত্ব তৈরি এবং  দক্ষতা ও যোগ্যতা বিকাশের  সুযোগ সৃষ্টি করে। তিনি সংকটকে সম্ভাবনা রূপান্তর করতে প্রত্যেকে যার যার অবস্থান থেকে কার্যকর পদক্ষেপ নিয়ে এগিয়ে আসার
আহ্বান জানায়।
জনব পলক বলেন গতবছর করোনা প্রথম শুরু হওয়ার সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদের দিকনির্দেশনায় আইসিটি বিভাগ সকল
মন্ত্রণালয় সাথে সমন্বয় করে শিক্ষা ,স্বাস্থ্য, বিনোদন, ইন্টার্নেট  ও লজিস্টিকস এ ৫টি দীর্ঘমেয়াদী বিজনেস কন্টিনিউটি প্লান প্রণয়ন করে। এর মাধ্যমে গত ১৩ মাস ধরে ডিজিটাল প্ল্যাটফর্মে ই-ফাইলিং, ই-কমার্স, শিক্ষা,
প্রশাসনিক কার্যক্রম ও ভার্চুয়াল কোর্ট থেকে শুরু করে সবকিছু চলমান রাখতে আমরা সক্ষম হয়েছি।
প্রতিমন্ত্রী  বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার  বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশের মর্যাদা লাভ করছে। বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত “রূপকল্প
২০৪১”তথা জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর ,উন্নত-সমৃদ্ধ, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনায পরিচালক হোসনে আরা বেগম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক আরশাদ
হোসেনসহ বিভাগ ও  সংস্থা প্রধান ও উর্দ্ধতন কর্মকর্তাগন ।


এ ক্যটাগরির আরো খবর..