× Banner
সর্বশেষ
আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান

বেনাপোলে মদ্যপ ব্যক্তির গাড়ি চাপায় সিকিউরিটি গার্ড নিহত

Dutta
হালনাগাদ: শনিবার, ১৫ মে, ২০২১

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃবেনাপোল (যশোর): বেনাপোলে মদ্যপ ব্যক্তির পাজেরো গাড়ি চাপায় ফজলুর রহমান (৬৫) নামে বেনাপোল বন্দরের সিকিউরিটি গর্ড নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক গাড়ি চালকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৪ মে) রাত ১১ টার সময় বেনাপোল বাজারে রহমান চেম্বারের সামনে এ ঘটনাটি ঘটেছে। নিহত ফজলুর রহমান বেনাপোল পোর্ট থানাধীন শাকারীপোতা গ্রামের মৃত আব্দুল মুজিদ সর্দারের ছেলে।
আটককৃত আসামি বকুল (৪৫) বেনাপোল পৌর এলাকার গাজীপুর গ্রামের মৃত হাজী আতিয়ার রহমানের ছেলে। ও রহমান চেম্বার শপিংমলের মালিক শাহিদা রহমান সেতুর স্বামী।
প্রত্যাক্ষদর্শিরা জানান, নিহত ফজলুর রহমান তার কর্মস্থলে যাওয়ার সময় বেনাপোল বাজারে রহমান চেম্বারের সামনে আসলে দ্রুত গতিতে আসা একটি পাজেরো গাড়িতে তাকে পৃষ্ঠ করে দেয়। এসময় ঘটনা স্থলে তার মৃত্যু হয় বলে জানান।
তারা আরো জানান, পাজেরো গাড়ি চালক ঘাতক বকুল গাড়ি থেকে নামলে দেখাযায় সে মাতাল অবস্থায় আছে।  সে পালাতে গেলে স্থানীয়রা তাকে বাধা দেয় ও পুলিশে খবর দেয়। এসময় তাকে পাতালে বাধা দেওয়ার কারনে উপস্থিত স্থানীয়দের  গালিগালাজ করে ও এঘটনাটি টাকায় ঠিক হবে বলে তাদেরকে জানায় বকুল। পরবর্তীতে পুলিশ এসে ঘাতক বকুলকে আটক করে।
ঘটনাস্থলে থাকা বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই)  মাসনুন বিষয়টি নিশ্চিত করে জানান, ধারনা করা হচ্ছে চালক বকুল মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলো। ঘটনা স্থল থেকে পাজেরো গাড়ি ও চালকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবং লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..