× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ

নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন,বিভিন্ন মহলের শোক প্রকাশ

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Heroic-freedom-fighter-died-in-Nabiganj-1.jpg

নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা  মোঃ ফজলুল হক গত ২৯ শে এপ্রিল  বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ ঘটিকায় নবীগঞ্জ ওসমানী রােড নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ( ইন্নাল্লিাহি—-রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে-মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের প্রথম জানাজার নামাজ ঐদিন  নবীগঞ্জ ওসমানী রোডস্থ শাহী ঈদগাহ ময়দানে বেলা ৩ টায় অনুষ্টিত হয়। পরে বাদ আছর মরহুমের গ্রামের বাড়ি পৌর এলাকার নহরপুর গ্রামে ২য় জানাজার নামাজ অনুষ্টিত হয়েছে। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ্যে সহকারী কমিশনার ভুমি সোমাইয়া মমিনসহ পুুুলিশ প্রশাসন  গার্ড অব অনার দিয়ে রাষ্ট্রিয় সম্মান প্রদান করেন।

জানাজার নামাজে অংশ গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী,উপজেলা  আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মজিবুর রহমান শেফু, জেলা পরিষদ সদস্য এড. সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রিজভী আহমদ খালেদ, কেন্দ্রীয় যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত চৌধুুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী,সাবেক সভাপতি  আনোয়ার হোসেন মিঠু, সাবেক সভাপতি এটিএম সালাম,পৌর কাউন্সিলর আব্দুস ছোবহান, উপজেলা যুুুুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান আহমেদ খান,যুুুুগ্ম আহবায়ক গোলাম রসুল রাহেল চৌধুরী,উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দাল করিম, সদর ইউপি চেয়ারম্যান সাজু আহমদ চৌধুরী,পৌর যুুুুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব,পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরী, পৌরযুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক আরাফাত চৌধুরী আজাদ প্রমূখ।

রাষ্ট্রিয় মর্যাদা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এদিকে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ,নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল,সাধারন সম্পাদক সেলিম তালুকদারসহ অন্যান্য নের্তৃবৃন্দ । শোক বার্তায় তারা নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..