× Banner
সর্বশেষ
আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান

পঞ্চগড়ে ডিজিটাল মেলার উদ্বোধন

admin
হালনাগাদ: শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড়প্রতিনিধি : পঞ্চগড়ে দু’দিন ব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়েছে। ২৯ জানুয়ারি বিকেলে পঞ্চগড় অডিটরিয়াম চত্বরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম মেলার উদ্বোধন করেন। এর আগে এ উপলক্ষে বর্ণাঢ্য একটি র‍্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অডিটরিয়াম চত্বরে এসে শেষ হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুল আলম ও নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) বিকাশ বিশ্বাস।

মেলায় জেলার বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের ৩০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..