× Banner
সর্বশেষ
বাংলাদেশের প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু আজ জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস কর্মসংস্থানের জন্য ধারাবাহিক জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখা অপরিহার্য -শিল্পমন্ত্রী তেলবাহী জাহাজ থেকে ফি আদায় অবিলম্বে বন্ধ করতে হবে -ট্রাম্প আজ থেকেই সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ১৫ দিনের যুদ্ধবিরতিতে হরমুজে টোল নির্ধারণ ইরানের আজ ১০ এপ্রিল (২৬ চৈত্র ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ চৈত্র শুক্রবার (১০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থীদের জয় হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত -ধর্মমন্ত্রী

শেখ হাসিনার উপহার ঘর পাচ্ছে ১৬৫টি গৃহহীন পরিবার

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Hasinas-gift-house-Saltha.jpg

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: সারাদেশে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন, গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের আওতায় ফরিদপুরের সালথায় প্রথম পর্যায়ের দ্বিতীয় ধাপে ১৬৫টি গৃহহীন পরিবার পাচ্ছে নতুন ঘর।

দ্বিতীয় ধাপের ঘরের নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। ঈদের আগেই দ্বিতীয় ধাপে গৃহহীন পরিবারকে এই গৃহগুলো হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের এলাকায় নিমির্তব্য এ গৃহ গুলোর কাজ পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার ও এসিল্যান্ড মারুফা সুলতানা খান হীরামনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ সহ প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তিরা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ বলেন, ‘মুজিব বর্ষে গৃহহীনদেরকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সালথায় প্রথম পর্যায়ের দ্বিতীয় ধাপে ১৬৫টি ঘর নির্মাণ করা হচ্ছে। প্রতিটি ঘরের জন্য বরাদ্দ রয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা করে। প্রতিটি গৃহে ইটের দেওয়াল, কংক্রিটের মেঝে এবং রঙ্গিন টিনের ছাউনি দিয়ে তৈরি দুটি করে শয়ন কক্ষসহ একটি রান্নাঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গিকার এই দেশে কোন মানুষ গৃহহীন থাকবে না। সেই লক্ষ্যে সালথায় ইতিমধ্যে প্রথম পর্যায়ের প্রথম ধাপে ৩৫টি গৃহ হস্তান্তর করা হয়েছে। দ্বিতীয় ধাপে আরও ১৬৫টি গৃহনির্মাণ কাজ শেষের দিকে। ঈদের আগেই গৃহহীন পরিবারকে নিমির্তব্য এ গৃহ গুলো হস্তান্তর করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..