× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

বাংলাদেশে করোনা টিকা উৎপাদনের প্রস্তাব রাশিয়ার

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Covid-19-5.jpg

বাংলাদেশের স্থানীয় ফার্মাসিউটিক্যালগুলোর সঙ্গে মিলে করোনার টিকা ‘স্পুটনিক ভি’ উৎপাদনের প্রস্তাব দিয়েছে রাশিয়া।পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, ‘আমরা তাদের সঙ্গে যৌথ উৎপাদনের বিষয়ে একমত হয়েছি, যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রস্তাব অনুযায়ী রাশিয়া টেকনোলজি হস্তান্তর করবে আর বাংলাদেশি ফার্মাসিউটিকালগুলো ‘স্পুটনিক ভি’ টিকা উৎপাদন করবে।যদি সব ঠিকঠাক থাকে… তাহলে এটা হবে স্বল্পমূল্যের এবং এটা তুলনামূলক ভালো হবে।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার জন্য ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বেক্সিমকোর মাধ্যমে চুক্তি করে বাংলাদেশ। কিন্তু অভ্যন্তরীণ চাহিদার অজুহাত তুলে ভারত সরকার টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়।এ অবস্থায় দেশে যেন টিকাদান কর্মসূচি ব্যাহত না হয়, সে জন্য অন্য উৎস থেকে টিকা আনতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার।ইতোমধ্যে চীন ও রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা কথাও বলেছেন।


এ ক্যটাগরির আরো খবর..