× Banner
সর্বশেষ
আজ শনিবার (১১ জুলাই) সকালেই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জলবায়ু সহনশীলতা ও উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধির ওপর গুরুত্বারোপ বাংলাদেশের ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা

করোনা প্রতিরোধে দ্বিতীয় টিকা নিয়েও আক্রান্ত হলেন এমপি বাদশা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

করোনাভাইরাস প্রতিরোধে টিকা দ্বিতীয় ডোজ নেওয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বুধবার (১৪ এপ্রিল) রাতে সংসদ সদস্য নিজেই হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শরীরে জ্বর অনুভূত হওয়ায় মঙ্গলবার (১৩ এপ্রিল) রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাবে নমুনা দেন।

বুধবার তার পজেটিভ ফলাফল আসে। পরে রাত ৮টায় তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

গত ৮ এপ্রিল রামেক হাসপাতালে দ্বিতীয় ডোজ শুরুর দিনই সস্ত্রীক টিকা নেন ফজলে হোসেন বাদশা। এর আগে গত ৭ ফেব্রুয়ারি তিনিই প্রথম করোনার টিকা নিয়ে রাজশাহীতে এ কার্যাক্রম উদ্বোধন করেন।

বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..