× Banner
সর্বশেষ
বাস্তবতার নিরিখে যুগোপযোগী সুপারিশ প্রণয়নের নির্দেশ তথ্যমন্ত্রীর বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ

জাজিরার জয়নগরে খেলার মাঠ রক্ষার দাবি এলাকাবাসীর

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১১ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Pic-1-Shariatpur.jpg

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের উত্তর কেবল নগর অন্তর্গত ১ নং খতিয়ানের ২৬৭৫নং দাগের ৯৩ শতাংশ ভূমি বি.আর.এস রেকর্ড জেলা প্রশাসকের নামে গোচারন, ঈদগাহ, খেলার মাঠ, জানাজার মাঠ এবং বাৎসরিক ওয়াজ মাহফিল ও এলাকার শিক্ষার্থীদের একমাত্র খেলার মাঠ হিসাবে ব্যবহৃত মাঠটি রক্ষার দাবি জানিয়ে স্থানীয়রা। এই দাবিতে গত কয়েকদিন ধরে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, স্থানীয় সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা ছোলাইমান চৌকিদার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আলী আকবর মাস্টার, গঙ্গানগর আঞ্চলিক শাখা আওয়ামীলীগের সভাপতি কাজী সফিকুল ইসলাম স্বপন, সদর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সুরুজ খান, জয়নগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার ইনছান চোকিদার, আওয়ামী লীগ নেতা তপন কাজী,  যুবলীগ নেতা হুমায়ন খান ও শাহ আলম খান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানাগেছে, দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে উত্তর কেবলনগর খেলোয়ার সমিতি, আরন্য ক্লাব ও একতা সংঘ সুস্থ মানসিকতা বিকাশে সুন্দর জীবন গঠনের লক্ষ্যে বিভিন্ন খেলাধূলার আয়োজন করে আসছে। এ মাঠে প্রতিদিনই কোনো না কোনো খেলায় মেতে থাকে স্থানীয় শিশু, কিশোর ও যুবকরা। এদিকে এলাকাবাসীর অভিযোগ, আশ্ররণ প্রকল্পটি এখানে না করে আড়িয়াল খার সংযুক্ত নদীর দুই পাড়ে খাস জমি বহু রয়েছে সেখানে করা হোক। উপজেলা প্রশাসন তারা খেলার মাঠ দখল করে আশ্রয়ন প্রকল্প করছে, আমরা আশ্রয়ন প্রকল্প চাই না। মাদক থেকে দূরে রাখতে শিশুদের খেলাধুলার জন্য মাঠ উন্মুক্ত রাখতে হবে। কোন অবস্থাতে মাঠ দখল না করার অনুরোধ জানাচ্ছি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে।
স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ছোলাইমান চৌকিদার বলেন, আমি কিশোরকাল থেকে দেখে আসছি এ মাঠে খেলাধুলা চলে আসছে। শুধু তাই নয় এ মাঠে খেলাধুলার পাশাপাশি জানাজার নামাজ ও ঈদের নামাজ হয়। মাঠের পাশে রয়েছে একটি মসজিদ ও একটি হাই স্কুল।


এ ক্যটাগরির আরো খবর..