× Banner
সর্বশেষ
আজ ৯ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (৯ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন রবীন্দ্রনাথ -তথ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জীবনী পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মাদক পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু মাদক ও অবৈধ পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন -শিক্ষামন্ত্রী

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ট্রাক, রাজশাহী- চাঁপাই রেল যোগাযোগ বন্ধ

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৫ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Train-accident.jpg

চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রীবিহীন বনলতা এক্সপ্রেস একটি পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার রাতে নগরীর কাশিয়াডাঙ্গা বাইপাস মোড়ের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই ট্রাককে প্রায় ১০০ গজ দূরে ট্রেনটি ঠেলে নিয়ে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাজশাহী রেলওয়ের স্টেশন ম্যানেজার মো. আব্দুল করিম বলেন, ঢাকা থেকে রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ গিয়েছিল বনলতা এক্সপ্রেস ট্রেনটি। সেখান থেকে ফেরার পথে রাজশাহীর কাশিয়াডাঙ্গা বাইপাস মোড়ে  রেলক্রসিংয়ে রেললাইন পার হওয়া ওই ট্রাকের সঙ্গে ট্রেনটির সংঘর্ষ হয়।

প্রায় ১০০ গজ দূরে ট্রেনটি ঠেলে নিয়ে যায় ট্রাকটিকে। এতে বনলতা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের বেশ ক্ষতি হয়েছে। এতে রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এদিকে বনলতা এক্সপ্রেসের ইঞ্জিনের হাওয়ার ভ্যাকুয়াম পাইপ নষ্ট হয়ে পড়ায় ট্রেন চালতে সমস্যা হচ্ছে।

তারপরও চেষ্টা চলছে, ট্রেনটি সরিয়ে স্টেশনে নিয়ে যাওয়ার। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে। বনলতা ট্রেনকে সরালেই তে রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।


এ ক্যটাগরির আরো খবর..