× Banner
সর্বশেষ
ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

পুত্র-পুত্রবধূসহ করোনাক্রান্ত মৌসুমী

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৪ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Mousomi.jpg

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। ওমর সানি-মৌসুমী দম্পতির ছেলে ফারদিন ও তার স্ত্রী সাদিয়া রহমান আয়েশাও করোনা পজিটিভ।

শনিবার দিনগত রাতে তাদের করোনা টেস্টের রিপোর্ট এসেছে। এতে ওমর সানী ছাড়া মৌসুমীসহ পরিবারের অন্যান্যদের রিপোর্ট পজিটিভ এসেছে।

সানী-মৌসুমী দম্পতির একমাত্র ছেলে ফারদীন এহসান স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি ফেসবুকে লেখেন, ‘বাবা ছাড়া আমাদের পরিবারের সবার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আমার আংকেল  রাশিদুজ্জামান মিল্লাত এবং আন্টি ইউনাইটেড হাসপাতালে ভর্তি। আমাদের জন্য আপনাদের দোয়া কামনা করছি। আর যারা আমাদের সংস্পর্শে এসেছেন তাদের সেই অনুযায়ী সতর্কতা অবলম্বনের অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদের দ্রুত সুস্থতা দান করুন।’

এর আগে শনিবার সকালে ছেলে ফারদীন ও পুত্রবধূ আয়েশাসহ পরিবারের সবাই অসুস্থ বলে জানিয়েছিলেন ওমর সানী।

২৬ মার্চ অনুষ্ঠিত হয় চিত্রনায়িকা মৌসুমী ও নায়ক ওমর সানীর একমাত্র ছেলের বিয়ে। জমকালো আয়োজনে আকদ অনুষ্ঠিত হয়। সেখান থেকেই সবাই আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ধারনা করা হচ্ছে।

গত ২৪ ফেব্রুয়ারি একসঙ্গে করোনার টিকা নিয়েছিলেন মৌসুমী ও ওমর সানী।


এ ক্যটাগরির আরো খবর..