× Banner
সর্বশেষ
ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

লোটে শেরিংয়ের সঙ্গে ঢাকায় আসা ২ জন করোনা আক্রান্ত

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Bangladesh-tour-with-Lotte-Shering.jpg

ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিংয়ের সঙ্গে বাংলাদেশ সফরে আসা দুই শিল্পীর করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ এসেছে।

তারা দেশটির রয়েল একাডেমি অব পারফর্মিং আর্টসের (রাপা) সদস্য। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে লোটে শেরিংয়ের সঙ্গে ২২ শিল্পীর একটি প্রতিনিধি দল এসেছিল।

নিজ দেশে ফেরত যাওয়ার আগেই তাদের মধ্যে দুজনের করোনা পজিটিভ আসায় এখন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ভুটানের সরকারি দৈনিক কুয়েনসেল এমন খবর দিয়েছে।

গত ২৪ মার্চ ঢাকায় বাংলাদেশের দলীয় পারফরম্যান্সের সময় অনুষ্ঠানস্থলেই ভুটানের ওই সাংস্কৃতিক দলের একজন গায়ক বলেন, তিনি জ্বর ও মাথা ব্যথায় ভুগছেন।

তিনি এটি জানানোর পর প্রথমে তাকে করোনার র‌্যাপিড টেস্ট করানোর একটি তাঁবুতে নিয়ে যাওয়া হয়। নমুনা পরীক্ষায় পজিটিভ ফল আসে। নিশ্চিত হওয়ার জন্য করা আরটি-পিসিআর পরীক্ষায়ও তার দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

এ ঘটনার পর আক্রান্ত ওই গায়কসহ আরএপিএর বাকি ২১ সদস্যদের নির্ধারিত সময়ে দেশে ফেরা স্থগিত করা হয়। লোটে শেরিং বাকি প্রতিনিধিদের নিয়ে ২৫ মার্চ ভুটান ফেরেন।

খবরে বলা হয়, করোনায় পজিটিভ আসা দুই শিল্পীই ঢাকায় আসার পর সংক্রমিত হয়েছেন। গত ১৯ মার্চ বাংলাদেশে আসার আগে ভুটানে তাদের করোনা পরীক্ষা করা হয়েছে।

ঢাকায় আসার পর গত ২২ মার্চ আবার তাদের ফের পরীক্ষা করা হয়। তখন তাদের সবার ফল নেগেটিভ এসেছিল।

একটি সূত্র জানায়, তারা কোনো শপিংয়ে গিয়েছিলেন কিনা; তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ঢাকায় আসার পরেই তারা আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..