× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

এক ধাপ পেছাল বাংলাদেশ

admin
হালনাগাদ: বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: একধাপ পিছিয়েছে বাংলাদেশ দুর্নীতিতে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) দুর্নীতি ধারণা সূচকে এবার বাংলাদেশের অবস্থান ১৩তম। গতবার এই অবস্থান ছিল ১৪তম। আর ২০১৩ সালে ১৬তম এবং ২০১২ সালে ১৩তম স্থানে ছিল বাংলাদেশ।
আজ বুধবার টিআই দুর্নীতির ধারণা সূচক ২০১৫ নামে একটি প্রতিবেদন প্রকাশ করছে। প্রতিবেদন অনুসারে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে সোমালিয়া অপরদিকে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে নির্বাচিত হয়েছে ডেনমার্ক।

এদিকে বুধবার সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে বাংলাদেশে দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এসময় উপস্থিত ছিলেন টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন অ্যাডভোকেট সুলতানা কামাল, ট্রাস্টি বোর্ডের সদস্য এম. হাফিজউদ্দিন খান ও নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান প্রমুখ।

বৈশ্বিকভাবে আমরা যেটা দেখছি দুর্নীতি একটি ব্যাপক সমস্যা হিসাবে বিরাজ করছে। কারণ কোন দেশই শতভাগ স্কোর পায়নি। সবচেয়ে ভাল স্কোর হচ্ছে ১শ’র মধ্যে ৯১। গত বছর সর্বোচ্চ স্কোর ছিল ৯২। ১৮০ টি দেশের মধ্যে অর্ধেকের বেশি দেশের স্কোর ৫০ এর নিচে।

দুর্নীতির ধারণা সূচক-২০১৫ এর প্রতিবেদন সম্পর্কে ড.ইফতেখারুজ্জামান বলেন এই প্রতিবেদনে সরকারিখাত বিশেষ করে রাজনৈতিক ও প্রশাসনিক বিষয়কে কেন্দ্র করে যে ধরনের দুর্নীতি হয় বা দুর্নীতি মোকাবেলা করতে হয় তার উপর এক ধরনের মুল্যায়নের উপর ভিত্তি করে দুর্নীতি ধারণা সূচক তৈরি করা হয়।

ড.ইফতেখারুজ্জামান আরও বলেন, এই প্রতিবেদন করার জন্য যে বিষয়গুলো বিবেচনায় নেয়া হয় সেটা হচ্ছে যে সরকারি কাজ করতে গেলে সরকারি প্রতিষ্ঠানে কোন নিয়ম বহির্ভূতভাবে অর্থ লেনদেনের স্বীকার হতে হয় কিনা যেটাকে আমরা ঘুষের লেনদেন বলে থাকি। এর পরে ক্ষমতার যারা থাকেন তারা ক্ষমতা অপব্যবহার করে ব্যক্তি স্বার্থে কতটা ক্ষমতার অপব্যবহার করছেন, স্বার্থের দ্বন্ধের বিষয়টাও আসে। আবার অন্য দিক থেকে সরকারের যে প্রতিষ্ঠানিক এবং রাষ্ট্রীয় নীতি কাঠামো আছে ইতিবাচকভাবে দুর্নীতি নিয়ন্ত্রণে তার কতটুকু সামর্থ আছে সেটাও বিবেচনায় আসে।এর উপর ভিত্তি করে এবার ১৬৮ টি দেশের উপর জরিপ করা হয়েছে। যেটা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বার্লিন ভিত্তিক কেন্দ্রীয় সচিবালয় আছে সেখান থেকে সেটা করা হয়। এই তথ্যগুলো ১২ টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান কর্তৃক প্রণিত গবেষণা এবং জরিপের উপর ভিত্তি করে করা হয়েছে। এই জরিপ কাজটি শুরু হয়েছে ১৯৯৫ সাল থেকে।

বর্তমান সরকারের আমলে দুর্নীতির সূচকে কতটা পরিবর্তন দেখা যাচ্ছে এর উত্তরে ড.ইফতেখারুজ্জামান বলেন আমি সার্বিক বিবেচনায় যেটি বলব আামদের মনে আছে ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত আমাদের জন্য লজ্জাজনক অবস্থার সৃষ্টি হয়েছিল। কারণ টানা ৫ বার দুর্নীতি সূচকে আমাদের অবস্থান সর্বনি¤œ হয়েছিল। পরবর্তিতে ধীরে ধীরে সেখান থেকে অবস্থার পরিবর্তন হচ্ছে। ২০১৪ সালে ১৭৫টি দেশের মধ্যে বাংলাদেশর অবস্থান হয়েছিল ১৪ তম। এখন দেখার বিষয় এ বছর অবস্থান কোথায় আছ্ আমি এটুকু বলতে পারি সার্বিকভাবে বৈশ্বিক পরিস্থিতে এবার ফল খুব একটা ভাল ফল হয়নি। বরং অনেক দেশেরই অবস্থানের দিক থেকে অবনতি হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..