× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

শার্শা সীমান্তে কোটি টাকার স্বর্ণবারসহ পাচারকারী আটক

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Gold-smuggling.jpg

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ ভারতে পাচারের সময় যশোরের শার্শা  সীমান্ত থেকে কোটি টাকা মুল্যের ১৫টি স্বর্ণবারসহ রানা আহম্মেদ(২৭) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার বেলা ১২ টার সময় ভারত সীমান্তবর্তী এলাকা শার্শার অগ্রভুলোট থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে।
আটক স্বর্ণপাচারকারী রানা আহম্মেদ যশোরের শার্শা উপজেলার খলসি গ্রামের আব্দুল গফফরের ছেলে।
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মঞ্জুর-ই এলাহী জানান,  বিজিবিরর কাছে গোঁপন খবর আসে সীমান্তে পথে ভারতে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। এমন সংবাদে বিজিবি সীমান্তে নজরদারী বাড়ায়। একপর্যায়ে পাচারকারী একটি ইজিবাইকে চালিয়ে সীমান্তের দিকে প্রবেশের চেষ্টা কালে তাকে ধাওয়া করে ধরা হয়। এসময তার শরীর তল্লাশী করে প্যান্টের পকেট থেকে ১ কেজি ৭০০ গ্রাম ওজনের ১৫টি র্স্বণবার পাওয়া যায়। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৯৩ লক্ষ ৯৪ হাজার ৯৪৪ টাকা।  আসামীকে শার্শা থানায় সোর্পদ করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..