× Banner
সর্বশেষ
ট্রাম্পের হেলিকপ্টারের কাছাকাছি যাত্রীবাহী বিমান, তদন্ত শুরু রোমে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত: প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি আজ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে স্মারক সংবর্ধনা হিরোশিমা দিবস: ‘ওপেনহাইমার’ সিনেমার নির্মাণের নেপথ্যের বিস্ময়কর গল্প জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ শ্রাবণ বৃহস্পতিবার (৬ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিক্রিয়া বুড়িগঙ্গায় তরল বর্জ্য নির্গমনস্থল থেকে নমুনা সংগ্রহ

বিদেশ প্রত্যাগত ৩ হাজার নারী কর্মীকে বিশেষ আর্থিক প্রণোদনা প্রদান কার্যক্রম উদ্বোধন

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৩১ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Special-financial-incentives.jpg

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিদেশ প্রত্যাগত নারী কর্মীদের বিশেষ আর্থিক প্রণোদনা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।

আজ রাজধানীর ইস্কাটন গার্ডেনস্থ প্রবাসী কল্যাণ ভবনের বিজয়’৭১ মিলায়নতনে প্রধান অতিথি হিসেবে ৭০ জন বিদেশ প্রত্যাগত নারী কর্মীর হাতে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। সভায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোঃ হামিদুর রহমান সভাপতিত্ব করেন।

মন্ত্রী ইমরান আহমদ বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে করোনাকালীন বিদেশ প্রত্যাগত নারী কর্মীদের স্বাবলম্বী হতে এই বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। আত্মকর্মসংস্থানের জন্য ফলপ্রসূ ও লাভজনক খাতে বিনিয়োগের জন্য এই প্রণোদনা দেয়া হচ্ছে। করোনাকালীন ৫০ হাজার নারী কর্মী দেশে ফেরত আসার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এর মধ্যে যাদের প্রয়োজন তাদের বাছাই করে এই বিশেষ সহায়তা দেওয়া হবে। এ কার্যক্রমের আওতায় প্রাথমিকভাবে ৩ হাজার প্রত্যাগত নারী কর্মীকে এই বিশেষ সহায়তা দেয়া হবে।

মন্ত্রী বলেন, করোনাকালীন ফেরত আসা কর্মীদের পুনর্বাসনে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ইতোমধ্যে ১৪৬ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। মুজিবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রবাসী কর্মীদের কল্যাণে নতুন নতুন উদ্যাগ গ্রহণ করা হচ্ছে উল্লেখ করে মন্ত্রী জানান, বিদেশ যাওয়া-আসার সময় তাদের সাময়িক অবস্থানের জন্য বিমানবন্দরের নিকটবর্তী এলাকায় ডরমেটরি ও ব্রিফিং সেন্টার নির্মাণ করা হবে। এছাড়া স্বল্প ব্যয়ে স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে একটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, কোভিড-১৯ এর নেতিবাচক অভিঘাতে অন্যান্য দেশের মতো আমাদের দেশের বৈদেশিক কর্মসংস্থান খাতও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে যে সকল নারী কর্মী দেশে ফেরত এসেছেন, তাদের আত্মকর্মসংস্থান ও পুনর্বাসনেই আমাদের এই উদ্যোগ। গ্রহীতারা এই আর্থিক প্রণোদনার সর্বোচ্চ সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..