× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বাস্তবায়ন বিষয়ক ইউনিয়ন পর্যায়ে অবহিতকরন কর্মশালা

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৮ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/obohyto-koron-prosikhon.jpg

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যার সভাপতিত্বে ও যৌথ আর্থ সমাজ উন্নয়ন সংস্থা (জাসুস) এর উপজেলা প্রোগ্রাম ম্যানেজার নুর আহম্মদ এর সঞ্চালনায় মধুখালী উপজেলা সহ আড়পাড়া ইউনিয়নে স্কুল থেকে ঝরে পড়া ৮ থেকে ১৪ বছরের শতভাগ ছেলেমেয়েদের শতভাগ শিক্ষিত করার লক্ষে আড়পাড়া ও কামারখালী ইউনিয়নের যৌথ আর্থ সমাজ উন্নয়ন সংস্থা (জাসুস) এর শিক্ষকদের নিয়ে মধুখালী উপজেলার গড়িয়াদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রবিবার এক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে ঝরে পড়া ছেলেমেয়েদের শতভাগ শিক্ষিত করার লক্ষে যৌথ আর্থ সমাজ উন্নয়ন সংস্থা (জাসুস) এর শিক্ষকদের উদ্দ্যোশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে ফরিদপুর জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো অফিসের সহকারী পরিচালক নীলুফার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসো জাতি গড়ি (এজাগ) এর নির্বাহী পরিচালক নাজমা আক্তার, যৌথ আর্থ সমাজ উন্নয়ন সংস্থা (জাসুস) এর নির্বাহী পরিচালক মোঃ রেজাউল করিম মোল্যা, কামারখালী ইউনিয়নের ইউ.পি. সদস্য ও প্যালেন চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।

এছাড়া কামারখালী ইউনিয়নে কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কামারখালী ইউনিয়নে ঝরে পড়া ৮ থেকে ১৪ বছরের শতভাগ ছেলেমেয়েদের শতভাগ শিক্ষিত করার লক্ষে কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) এর সভাপতিত্বে কামারখালী ইউনিয়নের যৌথ আর্থ সমাজ উন্নয়ন সংস্থা (জাসুস) এর শিক্ষকদের নিয়ে এক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়। সবশেষে সবার বক্তব্য শুনে সভাপতি বলেন ঝরে পড়া ৮ থেকে ১৪ বছরের শতভাগ ছেলেমেয়েদের শতভাগ শিক্ষিত করার লক্ষে শিক্ষকদের সহযোগীতা করার লক্ষে যা যা করার প্রয়োজন তার জন্য আমি সহযোগীতা করবো এই বলে শিক্ষকদের অবহিতকরন কর্মশালা শেষ করেন।


এ ক্যটাগরির আরো খবর..