× Banner
সর্বশেষ
বৈধ পক্রিয়ায় হজের অনুমতিপত্র গ্রহণের অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের জাতিসংঘ ফোরামে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ পশ্চিমবঙ্গকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার আহ্বান জানিয়ে জুলাই যোদ্ধাদের বিতর্কিত বার্তা আজ শুক্রবার (৮ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সাংবিধানিক প্রক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়-এর সরকারের অবসান অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোয় বাংলাদেশের সহযোগিতা চাইল ভারত দেশে সৌরবিদ্যুতে বিপ্লব ঘটাতে নীতি সহায়তা দেবে সরকার – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন, হচ্ছে নতুন পাঁচ উপজেলা

ফরিদপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ২

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/ACCIENT-BUS.jpg

নাজমুল হাসান নিরব,ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মাধবপুর এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। বুধবার দিবারাত আনুমানিক ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ঝালকাঠির মাহাদী গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে আক্তার হোসেন (৫৩) ও মুন্সিগঞ্জের কলমা গ্রামের মৃত খালেক শেখের ছেলে মো. ইদ্রীস আলী (৪২)। দুর্ঘটনায় আহত হয় অন্তত ১৫ জন। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করে। উদ্ধার কাজে ভাঙ্গা ফায়ার স্টেশন এবং গোপালগঞ্জের একটি টিম অংশ নেয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি ওমর ফারুক বলেন, জিএম পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস বেনাপোল থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটি পুখুরিয়ার মাধবপুর পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাঁশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলে দুইজন যাত্রী নিহত হন। আরও ১৫ জন আহত হন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..