× Banner
সর্বশেষ
বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী দীর্ঘদিন ধরে বন্ধ মিল দ্রুত চালু করতে উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনা: নিহতের পরিবার ও আহতকে সহায়তা দিলেন বিএনপি নেতা আবু তাহের ভারত

শোরে ভৈরব নদ থেকে অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৫ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Deta-Body.jpg

যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার ঘোড়াগাছি গ্রামে ভৈরব নদ থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুর ৩টার দিকে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তবে নিহতের পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

যশোর কোতোয়ালী থানার ওসি (তদন্ত) শেখ তাসমীম আলম বলেন, দুপুরে ২টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসেন। এরপর স্থানীয়দের সহায়তায় মরদেহটি ভৈরব নদের কচুরিপনার ভিতর থেকে উদ্ধার করা হয়। এরপর তা ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ১৫ থেকে ২০ দিন আগে মারা গেছেন অজ্ঞাত পুরুষ ওই ব্যক্তি। পানিতে ডুবে মারা গেছে না কেউ তাকে হত্যার পর মরদেহ গুম করতে নদীর কচুরিপনার মধ্যে ফেলে গেছে তা জানতে তদন্তের পরই বলা যাবে। আমরা নিহতের পরিচয় সনাক্ত ও জড়িতদের ধরতে কাজ শুরু করেছি।


এ ক্যটাগরির আরো খবর..