× Banner
সর্বশেষ
বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী দীর্ঘদিন ধরে বন্ধ মিল দ্রুত চালু করতে উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনা: নিহতের পরিবার ও আহতকে সহায়তা দিলেন বিএনপি নেতা আবু তাহের ভারত

পুলিশের হাতে নারী খুন! লন্ডন পুলিশের সমালোচনায় উত্তাল

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৫ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Police-kill-women.jpg

লন্ডনে পুলিশ সদস্যের হাতে সারাহ ইভারার্ড নামে এক নারী খুন হওয়ার ঘটনায় ন্যায়বিচার দাবিতে বিক্ষোভ করতে রাস্তায় নেমেছে ব্রিটিশ নাগরিকরা। বিক্ষোভে পুলিশি বাধার নিন্দা জানিয়ে পুলিশপ্রধানের পদত্যাগের দাবি জানান আন্দোলনকারীরা। যদিও করোনার লকডাউনে জনসমাবেশকে বেআইনি উল্লেখ করে ওই পুলিশি কর্মকাণ্ডের পক্ষেই অবস্থান নেন পুলিশ কমিশনার ক্রেসিদা ডিক।

করোনা বিধিনিষেধ উপেক্ষা করে আবারও লন্ডন পুলিশের সমালোচনায় উত্তাল ছিল লন্ডন শহর। রোববার (১৪ মার্চ) পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভে অবস্থান নেন কয়েকশ’ নারী। তারা পুলিশের হাতে নিহত নারী সারা এভারার্ডের হত্যার বিচারের দাবি জানান। একই সঙ্গে লন্ডন পুলিশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদও জানান তারা। বিক্ষোভকারীরা বলছেন, লন্ডনের মতো শহরেও রাতের বেলা নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ ব্রিটিশ পুলিশ। এ ছাড়া শনিবার নারীদের বিক্ষোভে পুলিশি হামলা আর ধরপাকড়ের ঘটনারও নিন্দা জানান আন্দোলনকারীরা। বিক্ষোভ অনুষ্ঠিত হয় নিউ স্কটল্যান্ডেও।

একই দিন লন্ডনের পুলিশ সদস্যদের কর্মকাণ্ডের নিন্দা জানান মেয়র সাদিক খানসহ দেশটির সরকারি ও বেসরকারি দলের নেতারাও।

কিন্তু করোনার সংক্রমণ রোধে পুলিশের নেয়া পদক্ষেপ আইনবহির্ভূত ছিল না বলে দাবি করে নিজ দলের সদস্যদের পক্ষে সাফাই গাইলেন লন্ডনের পুলিশ কমিশনার। বিক্ষোভকারীরা তার পদত্যাগের দাবি তুললেও তা নাকচ করে দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন তিনি।

নারীরা বলছেন, তারা রাতের আধারে নিজেদের নিরাপদ মনে করেন না। তাদের দাবি বিবেচনায় নেয়া হোক সেটা আমিও চাই। কিন্তু শনিবার লকডাউন উপেক্ষা করে বিক্ষোভকারীরা যে বিশাল জমায়েত করেছিল তা হটাতে পুলিশ নিজেদের দায়িত্বই পালন করেছেন বলে মনে করেন তিনি। একজন নারী হিসেবে আন্দোলনকারীদের অনুভূতি আমি বুঝতে পারছি। যদি করোনার কারণে এ ধরনের জমায়েত আইনবহির্ভূত না হতো তাহলে ওই শোকসভায় আমিও হয়তো যেতাম শ্রদ্ধা জানাতে।

এর আগে বন্ধুর বাড়ি যাওয়ার পথে গত ৩ মার্চ নিখোঁজ হন ৩৩ বছর বয়সী সারাহ এভারার্ড। তাকে সর্বশেষ দক্ষিণ লন্ডনের ক্লেপহাম কমনে দেখা গিয়েছিল। পুলিশ গত বুধবার তল্লাশি চালিয়ে দক্ষিণ-পূর্ব লন্ডন থেকে ৫০ মাইল দূরে উডল্যান্ড থেকে সারাহ এভারার্ডের মরদেহ উদ্ধার করে। এরই মধ্যে লন্ডনের এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওই তরুণীকে অপহরণ ও হত্যার দায়ে অভিযোগ গঠন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..