× Banner
সর্বশেষ
আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান

আসামি ধরতে গিয়ে পুলিশের সঙ্গে গোলাগুলিতে গুলিবিদ্ধ আসামি

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১৩ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Defendant-shot-in-the-head.jpg

চাঁদপুরের ফরিদগঞ্জে আসামি ধরতে গিয়ে পুলিশের সঙ্গে গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়েছেন আসামি রুবেল শাহ (৩৫)। এতে আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। আহত দুই পুলিশ সদস্য ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

গুলিবিদ্ধ অবস্থায় আসামি রুবেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলার পশ্চিম লাড়ুয়া গ্রামে আজ শুক্রবার এ ঘটনা ঘটে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, আসামি রুবেলের বিরুদ্ধে ছয়টি মামলার ওয়ারেন্ট রয়েছে। আজ শুক্রবার বিকেলে তাঁকে ধরতে অভিযানে নামে পুলিশ। এ সময় রুবেল পুলিশের ওপর হামলা করেন।

একপর্যায়ে পুলিশ গুলি চালালে তিনি গুলিবিদ্ধ হন। এই ঘটনায় ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক জামশেদ ও সফিক আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে ঢাকা মেডিকেলে পাঠান। দুই পুলিশ কর্মকর্তাকে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..