× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

স্বামীর জন্মদিনে অসুস্থ হয়ে আইসিইউ-তে নুসরত

admin
হালনাগাদ: সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি টলিউড অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান। জানা গিয়েছে, মাত্রা অতিরিক্ত এজমার ওষুধ খাওয়ায় রবিবার রাতে শ্বাসকষ্ট শুরু হয় অভিনেত্রীর। তারপর তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে।

রবিবার সন্ধ্যা থেকে নুসরতের বাড়ি ছিল লোকজনে পরিপূর্ন। এদিন ছিল তার স্বামী নিখিলের জন্মদিন। বিয়ের পর প্রথমবার নিখিলের জন্মদিন পালন নিয়ে উৎসাহ ছিল তুঙ্গে।

এরই মদ্ধে রোববার রাত সাড়ে ন’টা নাগাদ একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয় তাকে। আইসিইউ-তে রাখা হয়েছে নায়িকাকে। হাসপাতালের নিয়ম মেনে, ফুলবাগান থানায় তার ‘ড্রাগ ওভারডোজ’ নিয়ে রিপোর্টও করা হয়েছে।

চিকিৎসকরা জানাচ্ছেন, কোনও ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার জেরেই অসুস্থ হয়ে পড়েন নুসরত। সেই ওষুধের পার্শ প্রতিক্রিয়া স্বরূপই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়েছিল। এছাড়াও বেশ কিছুদিন ধরেই নুসরতের শরীর খুব একটা ভালো যাচ্ছিল বলে সূত্রের খবর।

পরিবারের সঙ্গে নুসরতের অসুস্থতার খবর পেয়েই উদ্বিগ্ন হয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি খবর পেয়েই ফোন করে খোঁজ নেন বলে জানা গিয়েছে। এছাড়াও তৃণমূলের অন্যান্য নেতা মন্ত্রীরাও তাঁর খোঁজ নেন বলে জানা যাচ্ছে। বসিরহাটের মানুষও তাঁর দ্রুত আরোগ্যে কামনা করছেন।


এ ক্যটাগরির আরো খবর..