× Banner
সর্বশেষ
বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা আজ জুলাই শহীদ দিবস: আবু সাঈদসহ আন্দোলনের শহীদদের প্রতি দেশজুড়ে শ্রদ্ধা আজ শুভ রথযাত্রা: রাজধানীসহ দেশজুড়ে শুরু হলো ৯ দিনের জগন্নাথদেবের মহোৎসব আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ আষাঢ় বৃহস্পতিবার (১৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেসির নেতৃত্বে দারুণ প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় ইউএন উইমেনের সহযোগিতার আহ্বান কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের

রাণীনগরে ধর্ষন চেষ্টাকারীসহ তিনজন আটক

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Naogaon-Raninagar-Thana-Pic-1-09-03-2021.jpg

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে এক গৃহবধুকে ধর্ষন চেষ্টাকারী সহ তিন জনকে আটক করে আদালতে সোর্পদ করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে আটককৃত তিনজনকে আদালতে সোর্পদ করা হয়েছে।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, উপজেলার প্রত্যন্ত অঞ্চলের এক গৃহবধুকে ধর্ষন চেষ্টার অভিযোগে স্থানীয়রা আরিফুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করে সোমবার দুপুরে থানা পুলিশে সোর্পদ করেছে। ধর্ষন চেষ্টাকারী আরিফুল উপজেলার যাত্রাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সোমবার রাতে ভুক্তভোগী ওই গৃহবধু বাদি হয়ে আরিফুল ইসলাম নামে থানায় মামলা দায়ের করেছেন।

এছাড়া সোমবার রাতে উপজেলার পারইল এলাকায় সন্দেহজনক ঘোরা ফেরা করার সময় স্থানীয়রা মাসুদ রানা (২৪) ও রাকিবুল ইসলাম (২০) নামে দুজনকে আটক করে পুলিশে দিয়েছেন। আটককৃত মাসুদ বগুড়ার আদমদীঘি উপজেলার রামপুরা গ্রামের দিলবর রহমানের ছেলে এবং রাকিবুল রাণীনগর উপজেলার বেলঘড়িয়া গ্রামের আলাউদ্দীনের ছেলে। মাসুদ ও রাকিবুলের বিরুদ্ধে ১৫১ ধারায় মামলা রুজু করা হয়। মঙ্গলবার দুপুরে আটককৃত তিনজনকে আদালতে সোর্পদ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..