× Banner
সর্বশেষ
শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু

বিএনপি ক্ষমতায় না আসলে জুতা পরবেননা ফজলু বিএনপির প্রতি ফজলুর এ প্রেম কি কখনো খন্ডাবে

admin
হালনাগাদ: সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬

রাণীশংকৈল প্রতিনিধি:ঠাকুরগাও জেলার রাণীশংকৈল উপজেলার দিন মজুর ফজলুল হক (৪৬) এক দরিদ্র পরিবারের কৃষি জীবি মানুষ। উপজেলার সন্ধ্যারই সাতঘরিয়া গ্রামের মৃত গিয়াসউদ্দিনের ছেলে।

স্ত্রী ও দুই ছেলে নিয়ে তার সংসার । বসতভিটা ছাড়া নিজস্ব কোন জায়গা জমি নাই তার। অন্যের ১ বিঘা জমি বর্গা নিয়ে চাষাবাদ করেন। তাছাড়া দিন মজুরীর আয় দিয়ে দুই ছেলের পড়ালেখা  আর সংসারের ব্যয়ভার চলে।

বড় ছেলে ৮ম শ্রেণি ও ছোট ছেলে ৫ম শ্রেণিতে অধ্যায়নরত। উপজেলা ছাত্রদল’র বর্তমান সাধারণ সম্পাদক মোঃ বকুল মজুমদারের অনুপ্রেরণায় শহীদ জিয়ার আদর্শে অনুপ্রানিত হয়ে ২০১২ সালে ১১৩ জনকে নিয়ে বিএনপিতে যোগদান করেন।

দলের গুরুত্বপূর্ণ কোন পদে না থাকলেও সক্রীয় ভাবে বিএনপির দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করে থাকেন। ফজলুল হক আরো জানান বিভিন্ন দলের নেতা কর্মীরা তাকে নিজ দলের অনুসারী করার জন্য বার বার দাওয়াত দেওয়ার পরও তা প্রত্যাখান করেছি।

আমি মা, মাটি মানুষের প্রাণের নেতা শহীদ জিয়ার আদর্শে অনুপ্রানিত হয়ে বিএনপিতে যোগদান করেছি।
গত দুই বছর ধরে তিনি পায়ে জুতার পরেননা। তিনি  প্রতিজ্ঞা করেছেন বিএনপি সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত পায়ে জুতা পরবেন না। তিনি মসজিদে নামাজে গেলেও খালিপায়ে যান।

এখন চলছে হাড় কাঁপানো শীত। হিম কন্যার নিশ্বাসে শৈত্য প্রদাহ ব্যাপক আকার ধারন করেছে। তাতেও তার কোন কষ্ট নেই এতটুকু। যখন প্রচন্ড গরম আবহাওয়া বিরাজ করে রৌদ্রের তাপদাহে খালি পায়ে হাঁটলে পায়ের পাতা গরমে ঝলসে যায় তখনও সেসব কষ্টকে তোয়াক্কা না করে খালি পায়ে চলাফের করে।

কোন কষ্টই যেন ফজলুকে হার মানাতে পারছেনা তার প্রতিজ্ঞার কাছে। যত দিনই হোক প্রতিজ্ঞা থেকে তিনি পিছু পা হবেন না এমনই কথা জানালেন জোর গলায়।

বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত তিনি পায়ে জুতা পরবেন না এমন প্রতিজ্ঞার কথা এলাকায় সবার জানা হয়ে গেছে। অবাক হন অনেকে তার এই শ্রদ্ধা এই ভালবাসার কথা ভেবে।
এলাকার ইউপি প্রতিনিধি কিনু মেম্বার বলেন, ফজলু প্রায় দুই বছর থেকে পায়ে জুতার পরেননা। কারণ তিনি প্রতিজ্ঞা করেছেন বিএনপি কক্ষমতায় না আসা পর্যন্ত তিনি পায়ে জুতা পরবেননা।


এ ক্যটাগরির আরো খবর..