× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

কেশবপুর পৌর নির্বাচন ইভিএমে ভোটগ্রহণ

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Keshabpur-municipal-election.jpeg

যশোর প্রতিনিধি: যশোরের কেশবপুর পৌরসভার ভোটগ্রহণ চলছে। কয়েকজন বয়োজৈষ্ঠের আঙুলের ছাপ না মেলায় তারা ভোট দিতে পারেননি।
সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।
ইলেক্ট্রনিক ভোটিং মেশিন- ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হচ্ছে।
সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাবাসপোল মডেল মাদ্রাসা কেন্দ্রে ভোটারদের উপস্থিতি খুব বেশি ছিল না। সকাল সোয়া ৯টা নাগাদ এই কেন্দ্রের পুরুষ ওয়ার্ডে ৪১৯ জন ভোটারের মধ্যে ভোট দিতে পেরেছেন মাত্র ২২জন। একই কেন্দ্রের মহিলা বুথে ৪৩৭ জনের মধ্যে ৪০ জন ভোট দেন।
মূলত ইভিএমের কারণে ভোটারদের ভোট প্রদানে জটিলতা হচ্ছে। ভোটার শনাক্তে দীর্ঘ সময় ব্যয় হচ্ছে।
হাবাসপোল কেন্দ্রে ভোট দিতে আসা অশীতিপর আলী একুব্বর মোড়ল জানান, তাকে দুই দফা বুথে যেতে হয়েছে। প্রথমদফা আঙুলের ছাপ মেলেনি। পরে সাবান দিয়ে হাত ধুয়ে আসলেও ছাপ মেলেনি। সেকারণে তিনি ভোট দিতে পারেননি। অনুরূপভাবে মহিলা বুথে নারগিস আক্তার নামে আরেক নারীও দু’দফা চেষ্টায় ব্যর্থ হন।
কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার সুব্রত সিংহ জানান, ভোটাররা প্রথম ইভিএমে ভোট দিচ্ছেন। সেকারণে একটু সময় নিচ্ছেন। এছাড়া মুরব্বিদের কয়েকজনের আঙুলের ছাপ মেলেনি। সেকারণে তারা ভোট দিতে পারেননি। তবে, ফাঁকা হলে আরেকবার চেষ্টা করা যেতে পারে।
কেশবপুরে মোট ভোটার ২০ হাজার ৭৭৫ জন। নির্বাচনে নৌকা প্রতীকে বর্তমান মেয়র রফিকুল ইসলাম মোড়ল, ধানের শীষে আব্দুস সামাদ বিশ্বাস এবং হাতপাখা মার্কায় মুফতি আব্দুল কাদের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


এ ক্যটাগরির আরো খবর..