× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

পরিচয়ের মতো আদর্শ শিশু-কিশোর সংগঠন দেশে আরো প্রয়োজন -সংস্কৃতি প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Childrens-organization.jpg

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, পরিচয় একটি আদর্শ শিশু-কিশোর সংগঠন। প্রতিষ্ঠার তিন বছরের মাথায় সংগঠনটি শিশু-কিশোরদের সম্পৃক্ত করে বেশ কিছু সৃজনশীল ও উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করেছে। করোনা মহামারিকালে গৃহবন্দি শিশু-কিশোরদের সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আয়োজন করেছে ‘পরিচয় সেরা কিশোর তারকা ২০২০’ যার মাধ্যমে নতুন নতুন প্রতিভা বেরিয়ে এসেছে। শুধু তাই নয়, সংগঠনটি সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করছে যেটি নিঃসন্দেহে প্রশংসনীয়।

প্রতিমন্ত্রী আজ ২৬ ফেব্রুয়ারি শুক্রবার রাজধানীর সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের অনলাইন প্রতিযোগিতা ‘পরিচয় সেরা কিশোর তারকা ২০২০’ এর পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কে এম খালিদ বলেন, শিশু-কিশোরদের সংগঠন ‘পরিচয়’ যে যাত্রা শুরু করেছে, এর যেন শেষ না হয়। তিনি বলেন, পরিচয়ের উদ্যোক্তা আপন অপু শুধু একজন ভালো শিশু সংগঠক নয়, একজন ভালো শিশু সাহিত্যিকও। প্রতিমন্ত্রী এ সময় পরিচয়ের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন এবং অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

‘পরিচয়’ প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা আপন অপু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন প্রখ্যাত শিশুসাহিত্যিক ও প্রাক্তন সচিব ফারুক হোসেন, বিরাট পেইন্টস এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, কনসেপ্ট মেডিকেল এর ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের জেনারেল ম্যানেজার পার্থ চৌধুরী, কবি ও আবৃত্তি শিল্পী সাফিয়া খন্দকার রেজা, সংগীত শিল্পী ও পরিচালক এফ এ সুমন। স্বাগত বক্তব্য রাখেন সংগীত শিল্পী ও কোরিওগ্রাফার খন্দকার বাপ্পি।


এ ক্যটাগরির আরো খবর..