× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

প্রতিবন্ধীদের আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

admin
হালনাগাদ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে ৫ জাতির আন্তর্জাতিক টোয়েন্টি২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে বুধবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ টুর্নামেন্ট উদ্বোধন ঘোষণা করেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন— যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, উপমন্ত্রী আরিফ খান জয়, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও আইসিআরসির বাংলাদেশ শাখার প্রধান ক্রিস্টিন চিপোলা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে তার বক্তব্য শুরু করেন। শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে এমন টুর্নামেন্ট আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে এমন টুর্নামেন্ট হওযায় আমি খুশি। আমার বিশ্বাস এ টুর্নামেন্টে তারা স্মরণীয় কিছু করবে। প্রতিবন্ধী হওয়াটা কোনো বাধা নয়; এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। শারীরিকভাবে কোনো প্রতিবন্ধকতা থাকলেই তাকে সমাজ থেকে বিচ্যুতি করা যাবে না। আমি দেশের মানুষকে অনুরোধ করব, কোনো প্রতিবন্ধীকে কেউ অবহেলা করবেন না, তাদের সুযোগ তৈরি করে দেবেন। তারা সুযোগ পেলে তাদের যোগ্যতার প্রমাণ দিতে পারে। আমরা প্রতিবন্ধীদের নিয়ে এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি; কিভাবে তাদের জন্য আরও সুযোগ সৃষ্টি করা যায়।

প্রধানমন্ত্রী বলেন, ‘বৃষ্টির কারণে জাকজমকভাবে এ টুর্নামেন্ট উদ্বোধন করা সম্ভব হয়নি। প্রকৃতির ওপর তো কারো হাত নেই। এটাই শেষ নয়, ভবিষ্যতে প্রতিবন্ধীদের নিয়ে আমরা আরও টুর্নামেন্ট আয়োজন করব। আইসিআরসির বাংলাদেশ শাখার প্রধান ক্রিস্টিন চিপোলা বলেন, ‘টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ। প্রতিবন্ধীরা কখনই সমাজের জন্য নিগৃত হতে পারে না। এ টুর্নামেন্টের মাধ্যমে প্রতিবন্ধীরা নিজেদের আরও একবার প্রমাণ করতে পারবে। এমন আয়োজন কেবল শুরু; ভবিষ্যতে আরও অনেক কিছু করতে চাই।

তিনি বলেন, ‘এ টুর্নামেন্ট সবার কাছে প্রতিবন্ধীদের বিজয়ের বার্তা পৌঁছে দিবে। সবাইকে জানিয়ে দিবে যে প্রতিবন্ধীরাও সমাজের মূলস্রোতের সঙ্গে মিশে যেতে পারে। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফিকে ধন্যবাদ এ টুর্নামেন্টের ব্র্যান্ড এ্যাম্বাসেডর হওয়ার জন্য। উদ্বোধনের পরই স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের মাঠে নামার কথা। কিন্তু বৃষ্টির কারণে উদ্বোধনী ম্যাচটি পরিত্যক্ত হওয়ার আশঙ্কাই প্রকট। কেননা মিরপুরের আকাশে এখনও বৃষ্টি ঝড়ছে। বাংলাদেশ ছাড়া এ টুর্নামেন্টের বাকি ৪টি দল হলো- ইংল্যান্ড, ভারত, পাকিস্তান ও আফগানিস্তান। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুষ্ঠিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..