মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন প্রশংসনীয় – তথ্য প্রতিমন্ত্রী

মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন প্রশংসনীয় – তথ্য প্রতিমন্ত্রী

অনগ্রসর ও পিছিয়ে পড়া শিক্ষার্থীরা যাতে অর্থের অভাবে ঝরে না পড়ে, সেজন্য স্থানীয়ভাবে শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

আজ শনিবার ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে নবগঠিত শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের কোনো মেধাবী শিক্ষার্থী যেন কেবল অর্থের অভাবে শিক্ষা জীবন থেকে ছিটকে না পড়ে, তা নিশ্চিত করতে হবে। নান্দাইলে গঠিত এই শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগটি অত্যন্ত সময়োপযোগী।

ভবিষ্যতে এই ট্রাস্টের আওতা আরও বাড়িয়ে বেশি সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তির আওতায় আনা হলে তা সামগ্রিক জাতি গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ তিনি এই মহতী উদ্যোগকে এগিয়ে নিতে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দিয়ে এই শিক্ষা সহায়তা ট্রাস্টের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করেন তিনি।

নান্দাইল উপজেলা শিক্ষা সহায়তা ট্রাস্টের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শিক্ষা সহায়তা ট্রাস্টের সদস্য সচিব এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।