× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

বঙ্গবন্ধুকে নিয়ে ‘কটূক্তি’, সাবেক পৌর মেয়র আটক

admin
হালনাগাদ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০১৫

বান্দরবন প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’র অভিযোগে সাবেক পৌর মেয়র ও আওয়ামী লীগের বহিস্কৃত নেতা অ্যাডভোকেট মো. মিজানুর রহমান বিপ্লবকে আটক করেছে পুলিশ।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আমির হোসেন বলেন, ‘ঢাকা সাইবার ক্রাইমের পরিচালক ম্যাজিস্ট্রেট তানভির হাসানের নেতৃত্বে বান্দরবান সদর থানার পুলিশ মঙ্গলবার রাতে ফেসবুকে ভুয়া আইডি ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযানে নামে। এই অভিযানের অংশ হিসেবে সাবেক পৌর মেয়র মিজানুর রহমান বিপ্লবকে আটক করা হয়। এ সময় একতা প্রিন্টার্স নামে এক ব্যবসা প্রতিষ্ঠান থেকে একটি কম্পিউটার জব্ধ করা হয়।

ওসি আরও জানান, সাইবার ক্রাইম ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে কটূক্তির প্রমাণ না পেলে তাকে ছেড়ে দেওয়া হবে,’ বলেন ওসি আমির হোসেন।

স্থানীয় পুলিশ সূত্র জানায়, গত কয়েকদিন ধরে এ্যাডভোটেক মিজানুর রহমান বিপ্লব বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে নিয়ে ফেসবুকে নানা ধরনের কটূক্তি করে আসছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..