× Banner
সর্বশেষ
ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নবীগঞ্জে করোনা ভাইরাস ভ্যাকসিন নিতে উপছেপড়া ভীড়

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Corona-vaccine.jpg

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জে মহামারী করোনাভাইরাস প্রতিরােধে  ভ্যাকসিন গ্রহনে উপছে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।
১৫ ফ্রেবুয়ারী সোমবার সরেজমিন গিয়ে দেখা গেছে নারী পুরুষ মিলে ৫টি বুথে টিকা প্রদানের সেবা দিয়ে যাচ্ছেন ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসা সেবা  প্রদানকারীরা। টিকার আনুস্টানিক কার্য্যক্রম গত ৭ ফ্রেবুয়ারী থেকে শুরু করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ভ্যাকসিন কমিটির সভাপতি শেখ মহি উদ্দিন এই কার্য্যক্রমের শুভ সুচনা করেন। উপজেলা ভ্যাকসিন কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা প.প. কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদের  সার্বিক তত্ববধানে এ কার্য্যক্রম পরিচালনা করা হচ্ছে।
শুরু থেকে ১৫ ফ্রেবুয়ারী সোমবার বিকাল পর্যন্ত এ হাসপাতালে মোট ২ হাজার ২ শত ৬১ জন মানুষ সরকারের এ সেবা গ্রহন করেছেন। যার মধ্যে পুরুষ ১ হাজার ৪ শত ৭০ জন এবং মহিলা ৭ শত ৯১ জন।  শুরুর দিকে সাধারন মানুষের মাঝে টিকা নিতে কিছুটা অনিহা থাকলেও টিকা গ্রহনকারী লোকজন একে থেকে অপরজনকে উদ্বুদ্ধ করা এবং উপজেলা প্রশাসন,হাসপাতাল কর্তৃপক্ষ গনমাধ্যম কর্মীরা সঠিকভাব প্রচার করায় বর্তমানে আর এনিয়ে কোন দ্বিধা নেই।গতকাল  সোমবার উপছেপড়া ভীড়ি টিকা নিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের  সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার,সাবেক সভাপতি সরওয়ার শিকদার,সাবেক সাধারন সম্পাদক সলিল বরন দাশসহ বিভিন্ন  লোকজন।  নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন বলেন,সরকারের এ  মহৎ কাজ বাস্তবায়নে আমি নিজে প্রথমে টিকা গ্রহন করেছি। কোন প্রতিক্রিয়া নাই এবং সবাই অনলাইনে রেজিষ্টেশন করে টিকা গ্রহন করে সরকারী কাজকে বেগবান ও সহযোগীতার করার জন্য সকলের প্রতি আহবান জানাই। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ বলেন,সরকারী নির্দেশ অনুযায়ী টিকা প্রদানের  প্রথম দিন থেকে  নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে রেজিষ্টশনকৃত পুরুষ ও  মহিলাদের আমাদের স্বাস্থ্যকর্মীরা যথাযথভাবে করোনা  প্রতিষেধক টিকা প্রদান করে যাচ্ছেন।
উল্লেখ্য ৭ ফ্রেবুয়ারী থেকে  উপজেলার পণথমে  ৫৫  এবং পরে ৪০ বছরের উর্দ্ধে লোকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫টি বুথে ১১ হাজার ৯ শত পুরুষ ও নারীকে ১৫টি ক্যাটাগরির ভিত্তিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রানালয়ের নির্দেশনা অনুযায়ী করোনাভ্যাকসিন প্রদান (টিকা) দেয়া হবে এবং প্রত্যেককে ৪ সপ্তাহ (২৮ দিন) পর দ্বিতীয় ডোজ (টিকা) প্রদান করা হবে। এতে নবীগঞ্জ উপজেলায় প্রথম ধাপে ৫ হাজার ৯ শত ৫০ জন পুরুষ ও নারী টিকা পাবেন। স্বাস্থ্যবিভাগের তথ্যমতে,  গর্ভবতী, জ্বর, কাশ্বিসহ যারা ওই দিন অন্যান্য রোগে আক্রান্ত হবেন তাদের করোনা ভ্যাকসিন (টিকা) না দেয়ার আহবান জানানো হয়। এছাড়াও টিকা দেয়ার পর যদি কেউ অসুস্থ বোধ করেন এক্ষেত্রে তাদেরকে ভয় বা আতংকিত না হওয়ার জন্য জানানো হয়। পর্যায়ক্রমে উপজেলার কোন নারী পুরুষ টিকা থেকে বঞ্চিত না হন এ বিষয়ে কাজ করছে সরকার।


এ ক্যটাগরির আরো খবর..