× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

এগ্রোটেকের ফিড খেয়ে মৃত্যু মুরগির খামারীরা ক্ষতিপূরন পায়নি

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Murgi.jpg

যশোর অফিস: দেড় মাস অতিবাহিত হলেও যশোরের কেশবপুরে এগ্রোটেক কোম্পানির পোল্টির ফিড খেয়ে মৃত্যু মুরগির খামারীরা কোন ক্ষতিপূরণ পায়নি। ঘটনায় পর বিষয়টি নিয়ে তোড়পাড় সৃষ্টি হলেও বর্তমানে তা ধামাচাপা পড়ে যাচ্ছে। ফলে লাখ লাখ টাকা পুঁজি হারিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে খামারীদের।

সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, এগ্রোটেক কোম্পানির পোল্টির ফিড খেয়ে ২০২০ সালের ২২ ডিসেম্বর কেশবপুর ও তার পার্শ্ববর্তী অঞ্চল সাতক্ষীরার পাটকেলঘাটার প্রায় ২২জন খামারীর হাজার হাজার মুরগির মৃতু হয়। ৩১ ডিসেম্বর এ সংক্রান্ত খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে ২ জানুয়ারি উপজেলা প্রানি সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা: অলোকেশ কুমার সরকারের নেতৃত্বেএকটি টিম গাজী পল্টি ফার্ম সহ আশপাশের কয়েকটি পোল্ট্রি ফার্ম সরোজমিনে পরিদর্শনে যান।

এ সময় তারা ঘটনার সত্যতা পান এবং বিভিন্ন তথ্য ও আলামত সংগ্রহ করেন। ওই দিনই কেশবপুর প্রানি সম্পদ অফিসার ডা: প্রকাশ চন্দ্রমন্ডল ক্ষতিগ্রস্থ খামারিদের সাথে কথা বলেন এবং এগ্রোটেক কোম্পানি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। ওই দিনই ক্ষতিগ্রস্থ খামারীদের পক্ষে গাজী পোল্ট্রি ফার্মের সত্তাধিকারী আছির উদ্দিন গাজী কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগকরেন ।

এর পরপরই কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে আওয়ালগাঁতী বাজারের এগ্রোটেক কোম্পানি ডিলার ভাই ভাই এন্টার প্রাইজের স্বত্বাধিকারী মিজানুর রহমানকে ১০ হাজার এবং রুবাইয়া পোল্ট্রি ফিডের স্বত্বাধিকারী আবুল কালামকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ ঘটনার পর কেশবপুর ও তার পার্শ্ববর্তী সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকার এগ্রোটেক কোম্পানির সব ডিলার ওই ফিড বিক্রি বন্ধ করে দিয়েছে।

এদিকে এগ্রোটেক কোম্পানীর ফিড খেয়ে হাজার হাজার মুরগীর মৃত্যুর দেড় মাস অতিবাহিত হলেও ক্ষতিপূরণ পায়নি পোল্ট্রির খামারীরা। এখনো এগ্রোটেক কোম্পানীর কোন প্রতিনিধি খামারীদের সাথে যোগাযোগ করেনি। এমনকি পোল্ট্রি মৃত্যুর ঘটনার পরপর এগ্রোটেক কোম্পানীর বিভাগীয় অফিসার শরিফুল ইসলাম নিজের পরিচয় লুকিয়ে বিভিন্ন খামারে যান। তিনি নিজেকে সংশ্লিষ্ট কোম্পানির যশোরের ডিলার পরিচয় দিয়ে বিভিন্ন খামার থেকে অবশিষ্ট ফিড কৌশলে নিয়ে আসেন।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে এগ্রোটেক কোম্পানীর বিভাগীয় অফিসার শরিফুল ইসলাম তাদের ফিড খেয়ে মুরগির মৃত্যুর বিয়ষটি এড়িয়ে যান। তিনি বলেন রাণীক্ষেত রোগে পোল্ট্রির মৃত্যু হতে পারে। কেশবপুর প্রানি সম্পদ অফিসার ডা: প্রকাশ চন্দ্রমন্ডল বলেন, প্রাথমিক পর্যায়ে বিভিন্ন খামারীদের সাথে কথা বলে একটি প্রতিবেদন করে জেলা অফিসে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..