× Banner
সর্বশেষ
ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

টিকা নিলে কোয়ারেন্টিনের প্রয়োজন নেই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের (সিডিসি)

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে করোনাভাইরাসের টিকার পূর্ণ ডোজ নেওয়া হয়ে গেলে আক্রান্তদের সংস্পর্শে আসার পর লক্ষণ না দেখা দিলে কোয়ারেন্টিনের প্রয়োজন নেই । গত বুধবার সিডিসি জানিয়েছে, লক্ষণ দেখা দেওয়া করোনাভাইরাস প্রতিরোধ করছে ভ্যাকসিন, ফলে ধারণা করা হচ্ছে লক্ষণহীন রোগ সংক্রমণ ঠেকাতে এটি আরও কার্যকর ভূমিকা রাখবে।

গত সপ্তাহে জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকা যুক্তরাষ্ট্রে অনুমোদন পাওয়ার আবেদন করেছে। তবে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে দুই ডোজের ফাইজার ও মডার্নার উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা।

টিকা নেওয়ার পর কাদের করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে হবে আর কাদের হবে না সেই বিষয়ে নির্দেশনা জারি করেছে সিডিসি। যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য প্রতিষ্ঠানটি জানিয়েছে, দুই ডোজের টিকার সর্বশেষ ডোজ নেওয়ার তিন মাসের মধ্যে কোয়ারেন্টিনে থাকার প্রয়োজন নেই। তবে সর্বশেষ ডোজ নেওয়ার প্রথম ১৪ দিনের মধ্যে আক্রান্তদের সংস্পর্শে আসলে কোয়ারেন্টিনের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। কেননা এই সময়ে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়।

এছাড়া ভ্যাকসিনের পূর্ণ ডোজ নেওয়ার পর কোয়ারেন্টিনে যাওয়ার দরকার না পড়লেও আক্রান্তদের সংস্পর্শে আসলে ১৪ দিন পর্যন্ত রোগের লক্ষণ পর্যবেক্ষণ করতে হবে বলে জানিয়েছে সিডিসি।


এ ক্যটাগরির আরো খবর..