× Banner
সর্বশেষ
শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু

ইউপি নির্বাচনও থাকবে বিএনপির আলোচনায়

admin
হালনাগাদ: শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের হাওয়া। পৌরসভার মতো দলীয় প্রতীকে হবে এই নির্বাচনও। পৌর নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রভাব বিস্তার ও কারচুপির অভিযোগ থাকলেও ইউপি নির্বাচনে অংশ নেবে বিএনপি। দলের সূত্র বলছে, সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির বৈঠকে অন্যান্য বিষয়ের সঙ্গে ইউপি নির্বাচনও স্থান পাবে। প্রার্থী বাছাইসহ সার্বিক বিষয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে।

ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও নির্বাচন কমিশন মার্চ থেকে পর্যায়ক্রমে নির্বাচন করার পরিকল্পনা করেছে। পৌরসভা নির্বাচনের মতো সারাদেশে একদিনে না করে কয়েক ধাপে নির্বাচন করতে চায় ইসি। বিএনপি মনে করছে, এটা হলে তাদের জন্য সুবিধাজনক হবে। কারণ, এক দিনে অল্প এলাকায় নির্বাচন হলে গণমাধ্যমের নজরদারি বেশি থাকবে। পাশাপাশি তাদের পক্ষেও তদারকি করা সহজ হবে।

বিএনপির নেতারা বলছেন, পৌরসভার মতো এই নির্বাচনেও কেন্দ্রীয়ভাবে মনিটরিং টিম কাজ করবে। বিভাগীয় পর্যায়েও মনিটরিং টিম থাকবে। পৌরসভা নির্বাচনের টিমে যারা দায়িত্বে ছিলেন এবারও তাদের রাখার সম্ভাবনা রয়েছে।

পৌরসভায় প্রার্থী দেয়ার ক্ষেত্রে বেশিরভাগ জায়গায় সাবেক সংসদ সদস্যদের মতামত নেয়ায় দলের মধ্যে বিরোধ উস্কে দিয়েছে কোনও কোনও এলাকায়। তাই ইউপি নির্বাচনের ক্ষেত্রে আর সাবেক সংসদ সদস্য বা কেন্দ্রীয় নেতাদের মতামত নাও নেয়া হতে পারে। বরং আওয়ামী লীগের মতোই সম্পূর্ণ তৃণমূলের মতামতের ভিত্তিতে প্রার্থী দেয়ার কথা চিন্তা করছে বিএনপিও। এমনটি হলে তৃণমূল পর্যায়ে বিএনপিকে আবার চাঙ্গা করা যাবে বলেও আশা করছেন নেতারা।

পৌরসভা নির্বাচনে কেন্দ্রীয় মনিটরিং টিমের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এমন একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘কেন্দ্রীয়ভাবে মনিটরিং টিম করা না হলে সমন্বয় করা দুরূহ হয়ে পড়বে। বিভাগীয় টিম থাকবে। তবে কারা দায়িত্বে থাকবে তা চেয়ারপারসন এবং শীর্ষ নেতারা সিদ্ধান্ত নেবেন’।

জানতে চাইলে বিএনপির সহ-প্রচার সম্পাদক এমরান সালেহ প্রিন্স বলেন, ‘নির্বাচন কমিশন তফসিল ঘোষণার আগে নির্বাচনী কার্যক্রম শুরুর সুযোগ নেই। স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হলে দলের নির্বাচনী ভাবনা জানতে পারবেন।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার বলেন, ‘অন্যান্য বিষয়ের মতো ইউপি নির্বাচনও স্থায়ী কমিটির বৈঠকে আলোচ্যসূচিতে থাকবে’।


এ ক্যটাগরির আরো খবর..