× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

যুক্তরাষ্ট্রের প্রশাসনকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের ওপর ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ যে ব্যর্থ নীতি নিয়েছিলেন, তা থেকে বাইডেন প্রশাসনকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান।

ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বাইডেন প্রশাসনের ওয়াশিংটনের নীতিতে পরিবর্তন আনার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন জারিফ।  তার মতে, কিন্তু সেই সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে।

তেহরানের বিষয়ে ওয়াশিংটনের নীতিতে দ্রুত পরিবর্তন আনারও আহ্বান জানিয়েছে দেশটি।

১০ ফেব্রুয়ারী বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ এক ভিডিওবার্তায় এ আহ্বান জানান বলে দেশটির সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে।

জাভেদ জারিফ বলেন, বাইডেন প্রশাসনের উচিত ইরান ইস্যুতে ৪২ বছর ধরে ব্যর্থ হওয়া নীতির কারণ খুঁজে বের করে ওয়াশিংটনের নীতিতে পরিবর্তন আনা।

জারিফ আরও বলেন, গত চার দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের টানা সাতটি প্রশাসন ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে পারে কিনা তা নিয়ে জুয়া খেলেছে।  কিন্তু সব সরকার সে জুয়ায় হেরে গেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাম্প এই ভেবে জুয়া খেলেছিলেন যে, ইরান ‘সর্বোচ্চ চাপের মুখে’ পতনের হাত থেকে রক্ষা পেতে যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে।  কিন্তু তার সে বাজির পরিণতি বিশ্ববাসী দেখেছে।


এ ক্যটাগরির আরো খবর..