× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

রাষ্ট্রপতির সাথে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

সফররত মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহিদ আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় দেশের হাইকমিশনারদ্বয় এ সময় উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়ে বলেন, মালদ্বীপ বাংলাদেশের পরীক্ষিত বন্ধু এবং বাংলাদেশ মালদ্বীপের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দেয়। বাংলাদেশ ও মালদ্বীপ আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে বিভিন্ন ইস্যুতে একে অপরকে সমর্থন করে। রাষ্ট্রপতি বলেন, মালদ্বীপে প্রায় ৮৫ হাজার বাংলাদেশি কর্মরত, তারা দু’দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বাংলাদেশে প্রচুর পরিমাণে দক্ষ জনবল রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ আরো দক্ষ জনবল মালদ্বীপে পাঠাতে প্রস্তুত। রাষ্ট্রপতি বলেন, চিকিৎসা, প্রকৌশল-সহ বিভিন্ন ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য মালদ্বীপের বহু শিক্ষার্থী বাংলাদেশে অধ্যায়ন করছে। তিনি বলেন, বাংলাদেশে মালদ্বীপের আরো শিক্ষার্থীকে উচ্চশিক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। সফরকালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত বিভিন্ন সমঝোতা স্মারকের উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এর মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি-সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক আরো বৃদ্ধি পাবে।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ঔষধ, তৈরি পোশাক, সিরামিকস, চামড়া ও চামড়াজাত, পাটজাত পণ্য-সহ আন্তর্জাতিক মানের বিভিন্ন পণ্য উৎপাদন করে। তিনি বলেন, মালদ্বীপ বাংলাদেশ থেকে এসব পণ্য বিশেষ করে ঔষধ আমদানি করতে পারে। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের অনুষ্ঠানে মালদ্বীপের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানাতে বাংলাদেশের জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে।

সাক্ষাৎকালে সফররত মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগ-সহ সব ধরনের সহযোগিতার সম্পর্ক বাড়াতে আগ্রহী মালদ্বীপ। মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আশা করেন বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষের অনুষ্ঠানে যোগদান উপলক্ষে মালদ্বীপের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের মাধ্যমে দুই দেশের বিদ্যমান সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..