× Banner
সর্বশেষ
বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এলডিসির টেকসই উন্নয়নে সহজশর্তে ও স্বল্পসুদে অর্থায়ন ও বৈশ্বিক আর্থিক সংস্কারের আহ্বান ড. তিতুমীরের ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী

মিমি ও নুসরাত দুইজনেই পথে

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

টলিউডের প্রথম সারির অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহান। দু’জনেই সমসাময়িক। একসঙ্গে কাজ করেছেন একাধিক ছবিতে। দুজনেই আবার দুজনের ভালো বন্ধু। শুধু তাই নয়, রাজনীতির ময়দানেও দু’জনে একসঙ্গে পদার্পণ করে গিয়েছিলেন সংসদেও। এ সবকিছু উঠিয়ে তারা দুইজন দুই পথে হাঁটছেন? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে টলিপাড়ায়।

প্রথম হওয়ার প্রতিযোগিতা পেরিয়ে বন্ধুত্বের সম্পর্ককেই আগাগোড়া প্রাধান্য দিয়েছেন দু’জন। এমনকি যশ-নুসরাত সম্পর্ক নিয়ে টলিউড যখন উত্তাল, তখনও মুখে কুলুপ এঁটেছিলেন মিমি। গত শনিবার রাতে মিমি প্রথম স্টোরিটি পোস্ট করার পরেই পর পর দুটি স্টোরি পোস্ট করেন নুসরাত

প্রথমে মিমি লিখেছেন, সমস্যাটা হল মানুষ সততার পথে থাকলে, সে সকলের কাছে অপ্রিয় হয়ে ওঠে। আবার মিথ্যাচার করলে সকলের প্রিয় হয়।

এরপর নুসরাত লিখেছেন, কিছু মানুষ সামান্য স্পটলাইটের জন্য অনায়াসে দীর্ঘকালের বন্ধুকেও ঠকাতে পারে। পরে নুসরাত আরও লিখেছেন, জীবনে কে তোমার সামনে সততা দেখাল? সেটা গুরুত্বপূর্ণ নয়। কে তোমার অনুপস্থিতিতেও সততা দেখাবে, সেটাই আসল।

তবে মুখ ফুটে মিমি বা নুসরাত একে অপরকে একটি কথাও বলেননি । সত্যি-মিথ্যে বিষয়টি বন্ধুত্বের এই তরজা ভেসে উঠেছে তাদের ইনস্টাগ্রাম স্টোরিতে। আপাতদৃষ্টিতে দু’জনের ভার্চুয়াল বক্তব্য পরস্পর বিরোধী। মিমি যখন সততার কথা বলছেন, নুসরাত তখন টেনে এনেছেন বন্ধুত্বের কথা, বিশ্বাসঘাতকতার কথা।

কিন্তু একই সময়ে হঠাৎ কেন বেসুরো টলিপাড়ার প্রথম সারির দুই নায়িকা? কেনই বা সত্যি-মিথ্যে-বিশ্বাসঘাতকতা নিয়ে একাধিক পোস্ট? নিছকই কাকতালীয় নাকি লুকিয়ে আছে অন্য গল্প? জল্পনা টলিপাড়ায়।


এ ক্যটাগরির আরো খবর..