× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

নিহত মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরফান আহম্মেদ রাকিব (২৫) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

৫ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৪ টার দিকে কালীগঞ্জ উপজেলার গান্না সড়কের কৃষি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। আরফান আহম্মেদ রাকিব কালীগঞ্জ পৌরসভার মুরগীহাটা কলেজ রোডের আবু বক্কর মন্ডলের ছেলে। সে যশোর আব্দুর রাজ্জাক কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র ছিল। স্থানীয়রা জানায়, বিকালে কালীগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে গান্নার দিকে যাচ্ছিলেন রাকিব।

কালীগঞ্জ কৃষি অফিস এলাকায় আসলে অপর দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ লাগলে রাকিব ছিটকে রাস্তার পাশে থাকা বিদ্যুতের পুলের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যায়। অপর মোটরসাইকেল আরোহী সামান্ন আঘাত পেয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..