× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

বেনাপোল থেকে চুরি হয়ে যাওয়া মটরসাইকেল পিরোজপুর থেকে উদ্ধার

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

যশোরের বেনাপোল থেকে গত বছরের (১৭ই জুলাই ২০) রাতে বেনাপোল পোর্ট থানার বাসিন্দা নাসির উদ্দিনের ২ টি এফ জেট ভার্সন-২ মটরসাইকেল অজ্ঞাত চোরেরা গেইটের তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যায়। এই সংক্রান্তে (২১ জুলাই-২০) তারিখে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়।

পরবর্তীতে মামলাটি পুলিশ সুপার মহোদয় ডিবিতে তদন্তের জন্য হস্তান্তর করেন।

দীর্ঘ তদন্তকালে অনলাইন সেল বাজার সমুহ অনুসন্ধানের একপর্যায়ে চোরাই গাড়ী দুইটির মধ্যে ১টির সন্ধান পাওয়া যায় পিরোজপুর এলাকায়। সেই তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৪ টার সময় এসআই মফিজুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে এসআই আরিফ, এএসআই শফিকুল, কনস্টেবল রুবেল, বাতেন, ড্রাই কং আশরাফুল পিরোজপুর থানা পুলিশের সহযোগীতায় পিরোজপুর সদর থানাধীন পাঙ্গাশিয়া সাকিনে বড় হালদার বাড়িতে অভিযান পরিচালনা করে নিলয় মন্ডলের হেফাজতে থাকা একটি মেড ব্লাক এফজেড ভার্সন-২ মোটরসাইকেল উদ্ধার সহ তাকে গ্রেফতার করা হয়। নিলয় মন্ডল তীর্থ (২৪), সে পিরোজপুর জেলার পিরোজপুর সদর থানার  পিতা- মৃত যদু নাথ মন্ডলের ছেলে।

আটককৃত আসামী নিলয় মন্ডল আজ বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..