× Banner
সর্বশেষ
জিয়া পরিবারের কাছে আমরা চিরঋণী: সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেছেন আইনমন্ত্রী গ্রাম আদালতকে জনপ্রিয় করতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারের তাগিদ দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক শিক্ষামন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত ও মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশ সদর দপ্তর পরিদর্শনে ‘এনডিসি কোর্স’র প্রশিক্ষণার্থী কর্মকর্তারা

বর্গা দেয়া জমির ৬শত কলাগাছ কাটল জমির মালিক

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
Photo

নওগাঁর ধামইরহাটে বর্গা দেওয়া জমির ৬শত কলার গাছ কেটে ধ্বংস করার অভিযোগ পাওয়া গেছে জমির মালিক মোঃ আব্দুস সাত্তার বিরুদ্ধে। এতে বর্গাচাষীর দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে মুকুন্দপুর (হাড়িপাড়া) গ্রামের অফিজ উদ্দিনের ছেলে ক্ষতিগ্রস্থ জালাল উদ্দিন জানান। জেলার ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামে ঘটনাটি ঘটেছে ।

বর্গাচাষী জালাল উদ্দিন জানান, ‘আমি আবদুস সাত্তারের এক বিঘা জমি বর্গা হিসেবে চাষ করে ফসলের তিনভাগের একভাগ জমির মালিককে দিয়ে থাকি। চলতি মৌসুমে কলা গাছ লাগালে কলা পাকার আগেই কলাসহ গাছ জমির মালিক আব্দুস সাত্তার গত ২৭ জানুয়ারী (বুধবার) কেটে ক্ষতিগ্রস্থ করেন।’

জমির মালিক মুকুন্দপুর গ্রামের বদিউর রহমানের ছেলে আব্দুস সাত্তার বলেন “আমি জমিতে কলা গাছ লাগাতে নিষেধ করেছি বর্গাচাষী জালাল আমার নিষেধ অমান্য করে। পৌষ মাষে আমাকে জমি ছেড়ে দেয়ার কথা থাকলেও সঠিক সময়ে জমি ফেরত দিতে না পারায় আমি কলা গাছ কেটে ফেলি।”

বর্গাচাষী জালাল উদ্দিনের স্ত্রী কুলসুম বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি আব্দুস সাত্তারের পায়ে ধরে অল্প কিছুদিন সময় চেয়েছি কলাগুলো কেটে নেব বলে। কিন্তু সে সুযোগ তিনি দেননি। এতেই আমার মত গরিব মানুষের দেড় লক্ষ টাকার মত ক্ষতি হয়ে গেল।

জাহানপুর ইউপি চেয়ারম্যান ওসমান আলী বলেন,দু’পক্ষের বিশ্বাসহীনতার কারণে ঘটনাটি ঘটেছে, তবে আদিভুতি জমি বা মৌখিক চুক্তিভিত্তিক লীজ গ্রহনকারীকে উচ্ছেদ করতে ফসল ধ্বংস আইনত অপরাধ। এ ব্যাপারে জালাল উদ্দিন বাদি হয়ে ধামইরহাট থানায় অভিযোগ দায়ের করেন। ধামইরহাট থানার ওসি আবদুল মমিন বলেন,অভিযোগ পেয়েছি, তদন্তাধীন রয়েছে, তদন্ত করে ব্যাবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..