× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

বইয়ে ‘মদ’ শব্দ থাকবে না

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: মদ শব্দটি আর থাকবে না ইরান থেকে প্রকাশিত কোনো বইয়ে। আরো কিছু শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে ইরানের সংস্কৃতি ও প্রকাশনা মন্ত্রণালয়।

ইরানের সংস্কৃতিকে কলুষমুক্ত রাখতে বইয়ে মদ শব্দের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বইয়ে মদ শব্দ থাকলে তা মস্তিষ্কেও গেঁথে যায়। ফলে তা নিষিদ্ধ করা করেছে দেশটি।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

মদ, কিছু বিদেশি জন্তুর নাম এবং কয়েকজন প্রেসিডেন্টের নাম কোনো উল্লেখ করতে নিষেধ করা হয়েছে। তবে কোন কোন প্রেসিডেন্টের নাম বইয়ে উল্লেখ করা যাবে না, তা এখনো পরিষ্কার করা হয়নি। শিগগিরই এ বিষয়ে সঠিক নির্দেশনা দেওয়া হবে।

ইরানের সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, বই ছাপানোর অনুমতি দেওয়ার আগে প্রতিটি বই পাতা ধরে পড়া হবে। এর মধ্যে কোনো অসঙ্গতি থাকলে বই ছাপার অনুমতি দেওয়া হবে না।

প্রসঙ্গত, সাংস্কৃতিকভাবে ইরান বেশ রক্ষণশীল। তাতে এবার যুক্ত হলো শব্দ ব্যবহারের নিষেধাজ্ঞা।


এ ক্যটাগরির আরো খবর..