× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

শনিবারে বোয়ালমারী পৌরসভা নির্বাচন: কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচন সামগ্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১
বোয়ালমারী পৌরসভা নির্বাচন

আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনে আগামীকাল শনিবার (১৬,জানুয়ারি)  ভোটগ্রহন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহন অনুষ্ঠিত হবে ।
শুক্রবার (১৫ জানুয়ারী) দুপুর ১২টায় প্রত্যেক কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু হয়েছে। কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসারবৃন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচন সামগ্রী গ্রহন করেন।
নির্বাচন সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, রিটার্নিং কর্মকর্তা মো. হাবিবুর রহমান,  সহকারী রিটার্নিং কর্মকর্তা আজমল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ কুমার, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন প্রমুখ।
এ পৌরসভায় মোট নয়টি কেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ২২২৭৯। এর মধ্যে পুরুষ ভোটার ১০৮৮৩ এবং নারী ভোটার ১১৩৭৬জন।
মেয়র প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে রয়েছেন তিনজন। আওয়ামী লীগ মনোনীত সেলিম রেজা লিপন মিয়া নৌকা, বিএনপি মনোনীত আব্দুর শুকুর শেখ ধানের শীষ এবং সতন্ত্র প্রার্থী মো. লিটন মৃধা জগ প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
সাধারণ কাউন্সিলর পদে ভোট যুদ্ধে ৩৪জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১জন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..