× Banner
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যা ও গুম-খুনের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতের প্রত্যয়: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি: ত্রাণ কার্যক্রম চলমান  নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন -স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ আহাদ-সুমনের আত্মত্যাগ বৈষম্যহীন বাংলাদেশের প্রেরণা: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল শোভাযাত্রায় উদযাপিত রথযাত্রা সরকারি ক্রয়ে এআইভিত্তিক বাজার বিশ্লেষণ আনছে টিসিবি, স্মার্ট ফ্যামিলি কার্ডে আসছে নতুন সমন্বয় পোলাও চালের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, রপ্তানি বন্ধের দাবি কনজুমার ফোরামের শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ – স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন, সেপ্টেম্বর পর্যন্ত লাগানো হবে ১১ লাখের বেশি গাছ অকার্যকর তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

ক্যারিয়ারের শুরুর দিকেই শেখ হাসিনার চরিত্রে অভিনয় অনেক বড় চ্যালেঞ্জের

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১
শেখ হাসিনার চরিত্রে অভিনয়

ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় আসছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক। যা নির্মাণ করবেন বলিউড পরিচালক শ্যাম বেনেগাল। যেহেতু জাতির জনকের বায়োপিক, তাই সেখানে তাঁর সুযোগ্য কন্যা এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের নানা দিকও তুলে ধরা হবে। এই গুরুত্বপূর্ণ চরিত্রটিতে অভিনয় করবেন জান্নাতুল সুলতানা হিমি। তাকে দেখা যাবে শেখ হাসিনার বড় বেলার চরিত্রে।

অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকে এমন বড় একটি চরিত্র পেয়ে বেশ উচ্ছ্বসিত হিমি। একই সঙ্গে তিনি নাভার্সও। হিমির কথায়, ‘এটি অনেক বড় একটি দায়িত্ব। শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী। যেহেতু উনার চরিত্রটি করছি, উনি তো অবশ্যই সেটি দেখবেন। আমার মধ্যে নিজেকে উনি কতটা খুঁজে পান বা কতটা পছন্দ করেন, তা নিয়ে চিন্তায় আছি। কাজেই, শেখ হাসিনার চরিত্রটি আমার কাছে খুব বড় একটি চ্যালেঞ্জ।’

প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয়ের প্রস্তুতি সম্পর্কে হিমি বলেন, ‘বিভিন্ন মাধ্যম থেকে ছবি ও ভিডিও সংগ্রহ করে সেগুলো দেখে উনার (শেখ হাসিনা) সম্পর্কে জানার চেষ্টা করছি। বাকি প্রস্তুতি সিনেমার চিত্রনাট্য হাতে পাওয়ার করে নেব।’

তবে হিমির ভয় কিছুটা হলেও দূর করবে তার সঙ্গে প্রধানমন্ত্রীর পূর্ব পরিচয়। শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের একটি নৃত্য প্রতিযোগিতায় ২০১০, ২০১১ এবং ২০১২ সালে টানা তিনবার তিনি প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিয়েছিলেন। শেষবার পুরস্কার নেয়ার সময় প্রধানমন্ত্রী নাকি তাকে বলেছিলেন, ‘আমি তোমার নাম জানি, হিমি। তুমি তো সবচেয়ে লম্বা ওই মেয়েটা।’

কিন্তু কবে শুরু হবে জাতির জনকের বায়োপিকের শুটিং? হিমি জানান, ‘আমার লটের ডেট এখনো ফাইনাল হয়নি। টিমের সঙ্গে কথা হচ্ছে। সবসময় যোগাযোগ রাখছি। আপাতত সেভাবে কিছু বলতে পারছি না।’


এ ক্যটাগরির আরো খবর..