× Banner
সর্বশেষ
শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু

সিলেটে অভ্যন্তরীন কোন্দলে ছাত্রলীগ কর্মী খুন

admin
হালনাগাদ: বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬

সিলেট প্রতিনিধিঃ অভ্যন্তরীন বিরোধে খুন হয়েছেন ছাত্রলীগ কর্মী ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র কাজী হাবীব। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় নগরীর নয়াসড়ক মাউন্ট এডোরা হাসপাতালে তার মৃত্যু হয়।

কোতয়ালী থানার ওসি সোহেল আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় ছাত্রলীগের একটি গ্রুপ রাতে নগরীতে বিক্ষোভ করেছে।

নিহত হাবীব সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ চতুর্থ বর্ষের ছাত্র। তার বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে সাড়ে এগারোটায় নগরীর শামীমাবাদে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে হোসাইন আহমদ সাগর ও সোহেলের নেতৃত্বে একদল ছাত্রলী কর্মী তার উপর হামলা চালায়। এসময় হাবিবকে ধারালো অস্ত্রদিয়ে আঘাত করে তারা। পরে আশপাশের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি ঘটলে তাকে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে রাত সাড়ে ১১টার দিকে মৃত্যু কোলে ঢেলে পড়ে।

ছাত্রলীগের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়ে দু ধরণের বক্তব্য পাওয়া গেছে। একটি সূত্র জানায়, মিছিলে না যাওয়ায় ক্ষিপ্ত হয়ে সাগরসহ অন্যরা তার ওপর হামলা চালায়। অন্য একটি গ্রুপ জানায়, গ্রুপ বদল করায় এ হামলার ঘটনা ঘটেছে।

কোতয়ালী থানার ওসি সোহেল আহমদ জানান, খবরপেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উল্লেখ ২০১৪ সালের ১৯ নভেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’পক্ষের বন্দুক যুদ্ধ চলাকালে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র সুমন রায় খুন হন। আবার তার ১৪ মাসের মাথায় খুন হলেন হাবীব।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২১ জানুয়ারি সিলেট সফর করবেন। এর দুদিন আগে এ সংঘর্ষের ঘটনা ঘটল।


এ ক্যটাগরির আরো খবর..