× Banner
সর্বশেষ
আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল

আগৈলঝাড়ায় ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
উপমহাদেশের বৃহৎ এবং গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দানকারী প্রাচীন ও ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগৈলঝাড়া প্রতিনিধিঃ উপমহাদেশের বৃহৎ এবং গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দানকারী প্রাচীন ও ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় পালিত হয়েছে।

এ উপলক্ষে গতকাল সোমবার সকালে দলীয় কার্যালয়ের সামনে করোনার জন্য স্বাস্থ্যবিধি মেনে জাতীয় ও দলীয় জাতীয়, সাংগঠনিক ও মুজিব বর্ষের পতাকা উত্তোলন, সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, কেক কাটা, বর্ণাঢ্য আনন্দ র‌্যালী, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পরে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাতের সভাপতিত্বে ছাত্রলীগের আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ সদস্য ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি উজ্জল হোসেন খলিফা, সাধারন সম্পাদক জাকির পাইক, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মল্লিক নান্না, সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ ছাত্রলীগ সাধারন সম্পাদক সৌরভ মেল্লা প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..